চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাড়ি রাখার অনুমতি পেল নিউইয়র্ক পুলিশের মুসলিম ও শিখ সদস্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ধর্মীয় কারণে মুসলমান ও শিখ সদস্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে নিউইয়র্ক পুলিশ। নতুন এক আইন করে এই দুই সম্প্রদায়ের সদস্যদের ১ দশমিক ২৭ সেন্টিমিটার পর্যন্ত দাড়ি লম্বা করার অনুমতি দেয়া হয়।

সেই সাথে পুলিশের বিশেষ ক্যাপের পরিবর্তে শিখদের পাগড়ি পরারও অনুমতি দেয়া হয়। স্থানীয় প্রশাসন বলছে, সংখ্যালঘুদের আরও বেশি মাত্রায় নিয়োগের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুলিশ কমিশনার জেমস নিল পুলিশে নতুন নিয়োগপ্রাপ্ত স্নাতকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বুধবার এ ঘোষণা দেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শিখ অফিসাররা যে পাগড়ি পরবেন তার রং নেভি ব্লু এবং সাথে নিউইর্য়ক পুলিশের লোগো সংযুক্ত থাকতে হবে।

কমিশনার জেমস নিল বলেন, ‘আমরা এই পরিবর্তন করেছি এটা নিশ্চিত করতে যে, যারা মহান এই পুলিশ বাহিনীতে যোগ দিতে চান তাদের সবাই যেন আবেদন করতে পারেন এবং তারা যেন সুযোগটা পুরোপুরি সেটা নিশ্চিত করতে।’

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, যে অনুষ্ঠানে পুলিশ কমিশনার নতুন আইনের ঘোষণা দেন সেখানে নিয়োগপ্রাপ্ত ৫৫৭ জনের মধ্যে ৩৩ জন মুসলমান এবং দুই জন শিখ সদস্য রয়েছে।

Reneta

এই ঘোষণার পর মার্কিন শিখ সম্প্রদায় এক বিবৃতিতে বলেছে, এই ঘোষণা নিরাপত্তা ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার অগ্রগতিকে আরও আশাবাদী করবে। এই ঘোষণাকে শিখ সম্প্রদায়ের জন্য গৌরবের বলেও উল্লেখ করেছে তারা।

নিউইয়র্ক পুলিশের নির্দেশিকা থেকে জানা যায়, এরআগে পুলিশ অফিসারদের দাড়ি লম্বা করা নিষেধ ছিল। যদিও একটা অলিখিত নীতিতে তাদের দাড়ির দৈর্ঘ্য এক মিলিমিটার পর্যন্ত লম্বা করা অনুমতি ছিল।

দাড়ি রাখার নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক উল্লেখ করে এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন একজন মুসলিম পুলিশ অফিসার। তার মামলার পরই এই সিদ্ধান্ত নিল নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্ক পুলিশের অফিসার মাসুদ সাঈদ একবছর দাড়ি রাখার পর তাকে তা ছোট করতে বলা হয়, কিন্তু তিনি ছোট না করায় পরে তাকে বরখাস্ত করা হয়।

মাসুদের মামলার পরই নিষেধাজ্ঞার ব্যাপারটি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল নিউইয়র্ক পুলিশ। এক বছর আগেই মাথায় স্কার্ভ পরার অনুমতি পায় সেখানকার মুসলিম নারী পুলিশ সদস্যরা।

২০১৩ সালে একই রকম একটি মামলা জিতেছিলেন ইহুদি পুলিশ অফিসার।

Jui  Banner Campaign
ট্যাগ: দাঁড়িনিউইয়র্কনিউইয়র্ক টাইমস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT