চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁতকে ধবধবে সাদা করতে যা করবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
অন্যান্য
A A

আমরা ত্বক কিংবা চুলকে সুন্দর করতে কতো রকম যত্ন নিয়ে থাকি। কিন্তু সেসব সৌন্দর্যই মাটি হয়ে যেতে পারে ময়লাযুক্ত হলদেটে দাঁতের কারণে। তা থেকে মুক্তি পেতে সুন্দর দাঁত ও আকর্ষণীয় হাসির জন্য ডেন্টিস্টের কাছে যেতে হয়। কিন্তু তা না করে আপনি ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে দাঁতের যত্ন নিতে পারেন; দাঁতকে করতে পারেন মুক্তার মতো ধবধবে সাদা। আসুন তাহলে জেনে নেই প্রাকৃতিক সেই উপায়গুলো:

কলার খোসা:  কলার অনেক পুষ্টিগুণ রয়েছে। তবে অনেকেই হয়তো জানে না কলার খোসাও কম উপকারি নয়। দাঁত পরিস্কার ও সাদা করতে কলার খোসার কোনো বিকল্প নেই। তাই এরপর থেকে কলার খোসা ফেলে দেয়ার আগে একবার হলেও ভেবে দেখবেন। সপ্তাহে কমপক্ষে ২ দিন কলার খোসা দিয়ে দাঁত ঘষুন। কলার খোসার মধ্যে আছে পটাসিয়াম, মিনারেল, ম্যাগনিসিয়াম যা দাঁতকে করে তোলে সুন্দর। এতে নিঃশ্বাসের সঙ্গে আসে সুঘ্রাণ। কলার খোসার মতো দাঁতের জন্য কমলার খোসাও অনেক উপকারি।

স্ট্রবেরি:  আপনি কি জানেন টকটকে লাল এই ফলটিতে দাঁত সাদা করার অনেক উপাদান আছে? প্রতিদিন একটি স্ট্রবেরি নিয়ে ২ থেকে ৩ মিনিট দাঁতে ঘষতে হবে এবং ভালো করে দাঁত ধুয়ে ফেলতে হবে। স্ট্রবেরিতে আছে প্রাকৃতিক ম্যালিক এসিড যা দাঁতের জন্য খুব উপকারি। তা দাঁতকে করে তোলে উজ্জ্বল। শুধু তাই নয় স্ট্রবেরিতে থাকা এই এসিড মুখ ও দাঁতের ভিতর জমে থাকা জীবাণুকে ধ্বংস করে।
গাজর:  তাজা ও কচি গাজর দাঁতের প্রাকৃতিক টুথপেস্ট হিসেবে খ্যাত। রোজ একটি গাজর খেলে দাঁতের গোড়া হয় মজবুত, দাঁতের ক্ষয় রোগ দুর হয়। গাজরের পাশাপাশি আপেলে ও আপেলের খোসাও দাঁত মজবুত করতে সাহায্য করে। 
ধূমপান বন্ধ করুন: দাঁত ও মাড়ির বিভিন্ন ধরণের রোগের একটি প্রধান কারণ হলো ধূমপান। ধূমপানের ফলে দাঁতে হলদেটে দাগ পড়ে যায়। ধীরে ধরে দাঁত ক্ষয় হতে শুরু করে। তাই দাঁতের যাবতীয় সমস্যা থেকে রেহাই পেতে ধূমপান বন্ধ করতে হবে।
স্ট্র ব্যবহার করুন: অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনো পানীয় দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অতিরিক্ত ঠান্ডা বা গরম কিছু খাওয়া উচিৎ নয়। একটু নরমাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার ঠান্ডা পানীয় সরাসরি না খেয়ে স্ট্র দিয়ে খাওয়া উচিৎ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলের পদ নিয়ে ইসির ব্যাখ্যা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT