চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দহন’-এর পোস্টারে এ কেমন সিয়াম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি ‘দহন’-এর প্রথম পোস্টার প্রকাশ হলো সোমবার সকালে। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের মানচিত্র। পুরো মানচিত্র জুড়েই সিয়ামের দুর্ধর্ষ মুখ! এলোমেলো দাঁড়ি। শুকনো মুখ। চেহারা ভেঙে গেছে। ঠিক একজন নেশাগ্রস্থ যুবক যেমন হয়, সিয়াম সেভাবেই চোখ বড় করে তাকিয়ে আছেন।

প্রথম পোস্টারে এমন লুক দিয়ে কী ইঙ্গিত দিলেন সুপারহিট ‘পোড়ামন ২’ ছবির নায়ক সিয়াম আহমেদ?

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পোস্টারে ছবির থিম তুলে ধরা হয়েছে। এটি আমাদের দেশের ছবি। আমাদের দেশের রাজনীতির কিছু দিক ছবির মূল উপজীব্য। সুন্দর রাজনীতি প্রতিটি দেশের জন্য কাম্য। সেজন্য বলা হয়েছে, মানুষের জীবন ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারে না।

সিয়ামকে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে দেখা যাবে, ছবিতে তার নাম তুলা। মানুষ তাকে ডাকে ‘হারামি তুলা’ বলে। এমন চরিত্রে এবারই প্রথমবার কাজ করলেন জনপ্রিয় এই তারকা। বললেন, নেশাগ্রস্ত যুবক কেমন হয় সেটা বোঝার জন্য রাজধানীর কয়েকটি অঞ্চলে গিয়ে নেশাগ্রস্তদের সাথে মিশেছি। তিনি বলেন, চরিত্রের জন্য শখের চুল ফেলেছি, উষ্কো দাড়ি রেখেছি। ময়লা পোশাক পরেছি।

শুটিংয়ের শুরু থেকে নিজের মতো করে থেকেছি৷ খুব বেশি মানুষের সাথে মিশিনি যাতে চরিত্র থেকে বের হয়ে না যাই। সবমিলিয়ে সিয়ামের দাবি, দহনে দর্শক আবার নতুন এক সিয়ামকে দেখতে পাবেন। বলেন, কতটা সেক্রিফাইজ করেছি ‘দহন’ দেখলে বোঝা যাবে। যোগ করে সিয়াম বলেন, সৎভাবে কাজটা করার চেষ্টা করেছি। গতকাল কয়েকদিন ধরে সারারাত জেগে ডাবিং করেছি। সবকাজ শেষ হয়েছে।

‘পোড়ামন ২’ উপহার দেওয়ার পর ‘দহন’-ও নির্মাণ করছেন রায়হান রাফী। এটি তার নির্মিত দ্বিতীয় ছবি। পোস্টার নিয়ে তরুণ এই চিত্রপরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, মানচিত্র একটি দেশের অনেক কষ্টের ফল। মানচিত্রের মর্যাদা রক্ষা ও দেশের উন্নতির জন্য মানুষ রাজনীতি করা উচিত। কিন্তু আমাদের দেশে রাজনীতির নেতিবাচক দিকের কারণে অনেক ক্ষতি হচ্ছে। রাজনীতি করে মানুষ কেন মরবে? এসব নিয়েই দহন নির্মিত হয়েছে।

Reneta

দহন প্রযোজনা করেছে দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর আগে একাধিকবার মুক্তির কথা শোনা গেলেও বারবার তারিখ পিছিয়েছে। ১৬ নভেম্বর মুক্তির কথা শোনা গেলে সেটাও পিছিয়ে। কবে মুক্তি পাবে দহন? জানতে চাইলে প্রযোজক আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ সন্ধ্যায় ঘোষণা দেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এর মুক্তির তারিখ পেছাবে না।

তবে সূত্র বলছে, দহন মুক্তি পাবে ৩০ নভেম্বর। শিগগির জমা পড়বে সেন্সরবোর্ডে। রায়হান রাফী বলেন, দহন আন্তর্জাতিক মানের ছবি। একাধিকবার মুক্তির তারিখ পেছালেও ক্ষতি হবে না। ‘পোড়ামন ২’- সুপারহিট হয়েছে। এই ছবিও একাধিকবার মুক্তির তারিখ বদলেছিল। কনটেন্ট ভালো-মন্দটাই আসল ফ্যাক্ট। আমার বিশ্বাস ‘দহন’ সুপার হিট হবে!

দহনে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আরো অভিনয় করেছেন রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিয়া বারী মমজাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT