চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ মিনিট আগে গোল খেয়ে জয় হাতছাড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফুটবলকে ঘিরে যখন একের পর এক আনন্দের জোয়ার, ছেলেদের ফুটবলে তখন অমাবস্যার অন্ধকার। সেই চোরাগলি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন ছিল একটি জয়ের। এশিয়ান গেমসে থাইল্যান্ডের বিপক্ষে তেমন এক জয়ের দ্বারপ্রান্তে থেকে ড্রয়ের ফল নিয়ে ফিরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জাকার্তায় এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জেমি ডের শিষ্যরা।

আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ব্যর্থতা ভুলে পাকান সারি স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ভালো কিছুর প্রত্যয়ই দেখা গেছে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে। ম্যাচ শুরুর ৮ মিনিটের মধ্যে থাই গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মাহবুবুর রহমান। ৩৭ মিনিটে আবারও সুবিধাজনক জায়গায় বল পেয়ে দুর্বল শটে থাই ডিফেন্ডারদের বোকা বানাতে পারেনি এ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল প্রায় হজম করেই বসেছিল বাংলাদেশ। ৪৮ মিনিটে সারিঙ্কান প্রমসুপার শট বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ঝাঁপিয়ে ফিরিয়ে দেয়ায় সে যাত্রায় বিপদে পড়েনি জেমি ডে শিষ্যরা।

ওই আক্রমণে ঘাবড়ে না গিয়ে উল্টো পাল্টা আক্রমণে ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ৫২ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোতে বাংলাদেশের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বল যায় মাহবুবুর রহমান সুফিলের পায়ে। জটলার মধ্য থেকে সেই বলে আলতো ভলিতে থাই গোলরক্ষককে পরাস্ত করে আগের দুই সুযোগ হাতছাড়ার প্রায়শ্চিত্ত করেন লাল-সবুজের এ ফরোয়ার্ড।

গোলের পরেই যেন রাজ্যের ক্লান্তি এসে ভর করে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে। সুযোগে রক্ষণে চাপ বাড়ায় থাইল্যান্ড। অতীতে এগিয়ে থেকেও জয়হীনভাবে ফেরার পুরনো রোগ আবারও ভর করে শেষঅবধি। সাদউদ্দিন, মাশুক মিয়া জনিরা থাইদের মূহমূহ আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েন। একসময় বেরিয়ে পড়ে রক্ষণের কঙ্কালও। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা একাধিক সেভ করলেও শেষ রক্ষা হয়নি। ৮০ মিনিটে এরিয়াল বলে তার এক ব্যর্থতার সুযোগ নিয়ে সুপাচাই চাইদেদের গোলে সমতায় ফেরে থাইল্যান্ড।

Reneta

শেষদিকে থাইল্যান্ডের একটি সহজ সুযোগ হাতছাড়া না হলে ম্যাচ থেকে ছিটকে যেতে পারত বাংলাদেশ। তবে মাটি কামড়ে শেষ কয়েক মিনিট পার করে দেয়ায় অন্তত এক পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের সংগ্রহে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমসবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT