রকেট ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-আফগানিস্তান ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে
মাঠে গড়াবে রোববার দুপুর আড়াইটায়। দিবা- রাত্রির এ ম্যাচকে সামনে রেখে
অনুশীলনে সকাল থেকে ব্যস্ত সময় কাটিয়েছে মাশরাফি বাহিনী।
যদিও বৃষ্টির কারণে ইনডোর স্টেডিয়ামে ঘাম ঝড়িয়েছেন সাকিব, মাহমুদুল্লাহরা। দুপুরের পর অনুশীলন করবে আফগানিস্তান ক্রিকেট টিম।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে জয় পাওয়ায় ফুরফুরে আফগানরা। তাই আইসিসির সহেযোগি দেশটিকে কোন ভাবেই হালকা ভাবে নিচ্ছেন না টাইগার দলপতি।
দীর্ঘ ১০ মাস পর আবারো এই ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ইংল্যান্ড ক্রিকেট দলের সফরের আগে এ সিরিজই বাংলাদেশের জন্য প্রস্তুতিমূলক ম্যাচ।







