চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছরের পুরনো ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A

দশ বছর ধরে দায়রা আদালতে বিচারাধীন ফৌজদারি মামলাগুলো আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে ৩০ দিনের মধ্যে এসব মামলার তালিকা করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জামা দিতে দায়রা জজদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

ডাকাতির মামলার এক আসামির জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি শরিফুলের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এটিএম মিজানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে গ্রিনলাইনের একটি যাত্রাবাহী বাস নরসিংদীর সোনাইমুড়ি পাহাড়ের কাছে আসলে যাত্রীবেশী ৬/৭ জন ডাকাত গাড়ির চালক, সহকারী ও সুপারভাইজরকে বেঁধে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মালামাল লুট করে নেমে যায়।

ওই ঘটনায় বাসের যাত্রী নাজুমুল হোসেন ফয়সাল পরদিন ২৭ ফেব্রুয়ারি রায়পুরা থানায় একটি মামলা করেন। এরপর ভৈরবের মানিকদির নয়াহাটি থেকে আসামি শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিম্ন আদালত থেকে শরিফুলের জামিন পান। কিন্তু জামিনের অপব্যবহারের অভিযোগে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালত গত বছরের ১৩ মার্চ শরিফুলের জামিন বাতিল করেন। পরে শরিফুলকে আবার গ্রেপ্তার করে পুলিশ।

Reneta

এরপর নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন শরিফুল। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আজ তাকে চার মাসের অন্তর্বর্তী জামিন দেন।

এবং এই জামিন আবেদনের শুনানির সময় হাইকোর্ট ১০ বছর ধরে দায়রা আদালতে বিচারাধীন ফৌজদারি মামলাগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফৌজদারি মামলাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT