চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ নাগরিককে হত্যার হুমকির পর তদন্তে পুলিশ

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৪:৩৮ পূর্বাহ্ন ২১, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহাম্মদ
জাফর ইকবালসহ দশজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আল-কায়েদা এ বাংলা টিম; ১৩ নামের একটি জঙ্গি সংগঠন।

আল-কায়েদা এ বাংলা টিম; ১৩ গ্রুপের পাঠানো চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট উইল প্রিপেয়ার ফর
ডেড’। তারপর ধারাবাহিকভাবে ১০ বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে এবং প্রত্যেকের
নামের সঙ্গে কিছু লেখা রয়েছে।

এই ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। হুমকি পাওয়া ১০ বিশিষ্ট নাগরিকদের নিরাপত্তা দেওয়া হবে। তবে ব্লগারদের হত্যার সঙ্গে এই বিষয়টির মিল নেই বলেই মনে হচ্ছে।

যে দশজনকে হুমকি দেয়া হয়েছে তারা
হলেন, ঢাবি’র উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, নাট্য ব্যক্তিত্ব তারানা হালিম,
জগন্নাথ হলের প্রভোস্ট ড. অসীম সরকার, ডা. ইমরান এইচ সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, বিকাশ শাহা, সরকার দলীয় এমপি ইকবালুর
রহিম, পলন সুতার এবং অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।

হুমকি পাওয়ার পর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন ড. অসীম সরকার।

এতে তিনি উল্লেখ করেন, এমন হুমকির মুখে নিজের এবং পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

Reneta

শাহবাগ থানার উপ-পরির্দশক শাফিয়ার রহমানকে বিষয়টির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এর পেছনে কারা আছে বা কোথায় থেকে হুমকিটা এসেছে এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।

শাফিয়ার জানান, ইতিমধ্যে হুমকি দিয়ে পাঠানো চিঠির মূল কপি চাওয়া হয়েছে।

আল-কায়েদা এ বাংলা টিমের হুমকি
দিয়ে পাঠানো চিঠি সর্ম্পকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার চ্যানেল
আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে হুমকির বিষয়টি শুনতে
পেয়েছি। আমার ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম না, ২০১৩ সালের পর থেকে আমি
নানাভাবে এমন হুমকি পেয়ে আসছি।

তিনি বলেন, সমাজে রাষ্ট্রের মধ্যে
যদি নিরাপত্তা ব্যবস্থা হুমকির মধ্যে পড়ে যায়, তাহলে এটা সবার জন্যই হুমকি।
এখন শঙ্কার বিষয় হলো, নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ে কিনা! যে হারে
ব্লগারদের হত্যা করা হচ্ছে এবং তাদের বিচার হচ্ছে না তা উদ্বেগের বিষয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আনসারুল্লাহ বাংলাটিমআল কায়েদাজঙ্গিদশ বিশিষ্ট নাগরিকব্লগার
শেয়ারTweetPin

সর্বশেষ

আচরণ বিধি অমান্যের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT