চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশক ধরে মানবসেবায় ‘পিস ফাইন্ডার’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:৫২ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

সমাজে সবাই মানবিক হতে পারে না। সব তরুণও এক রকম নয়। কিছু ব্যতিক্রমও থাকে। কেউ কেউ দৃষ্টান্ত স্থাপন করে। বলতে গেলে ‘নিজের খেয়ে পরের মোষ চরানো’। মূলত তেমন কিছু তরুণদের হাত ধরেই যুগে যুগে সমাজে এসেছে পরিবর্তন।

আদনান রামিম তেমনই একজন তরুণ। যার নেতৃত্বে একটি সংগঠন মানবিক কাজে ব্রত আছে দশ বছর ধরে। মহামারী করোনার দুঃসময়েও থেমে নেই ‘পিস ফাইন্ডার’ নামক সংগঠনের মানবিক কার্যক্রম।

সমাজের স্বার্থপরতার শেকল ছিঁড়ে ফেলতে এগিয়ে যাচ্ছে দুই শতাধিক তরুণের বিশাল টিম নিয়ে।
‘শান্তিতে আমরা সবার পাশে- স্লোগান নিয়ে ২০১০ সালের ১ মে যাত্রা। সেই থেকে ২০২০ সালে পূর্ণ হয়েছে দশক। শুরু থেকে সংগঠনটি কাজ করছে মনের আনন্দে ও সামাজিক দায়িত্ববোধ থেকে। তাদের নেই কোন অসম প্রতিযোগিতা, নেই প্রতিদান কিংবা পুরস্কারের আশাও।

দশ বছরে ‘পিস ফাইন্ডার’র মানবিক কাজের হিসাবটাও কিন্তু কম নয়। অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছে ৭৪টি হুইলচেয়ার, দরিদ্র পরিবারের মাঝে ১১ টি সেলাই মেশিন, ৩টি ওয়াকার, প্রতিবন্ধীদের সার্জিক্যাল সাপোর্ট, গড়ে দিয়েছে ২টি ভ্রাম্যমাণ দোকান, গ্রহণ করেছে ১১ জন দরিদ্র শিক্ষার্থীর নিয়মিত পড়ালেখার দায়িত্ব।

শুধু তাই নয়, প্রতিবছর একজন করে এতিম শিশুর ভরণপোষণের দায়িত্ব নেয় ‘পিস ফাইন্ডার’। সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, দেশব্যাপী অগণিত রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন, জরুরি মুহুর্তে স্বেচ্ছাসেবী, দুর্যোগে জরুরি ত্রাণ বিতরণসহ প্রতিটি ক্ষেত্রে মানবিক কাজের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে।

করোনাকালীন সময়ে উন্মুক্ত তহবিল গঠন করে প্রায় পাচ শাতাধিক পরিবারে ত্রান-সাহায্য পৌছে দিয়েছে, তাছাড়া প্রশাসনের আহবানে স্বেচ্ছাসেবক হিসেবে সচেতনতামূলক কর্মকান্ডেও অংশগ্রহণ করেছে সংগঠনের সদস্যরা।

Reneta

কক্সবাজারের চকরিয়া থেকে সংগঠনটি যাত্রা করলেও কাজের মাধ্যমে জানান দিয়েছে দেশের সচেতন মহলে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আদনান রামিম বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে নিজেকে ব্যস্ত রেখেছেন সমাজসেবা ও ছোটখাটো কিছু ব্যবসা নিয়ে। মূলত সমাজসেবাই তার সর্বাধিক পছন্দের কাজ।

‘পিস ফাইন্ডার’ সম্পর্কে আদনান রামিম জানালেন, হয়তো আমরা আহামরি কিছু করতে পারিনি। আবার একেবারে বসেও থাকিনি। আমরা চেষ্টা করেছি, মানবিকতার বার্তা দিয়েছি। এই দশ বছরে আমাদের সহযোদ্ধা হয়ে অনেকেই এসেছেন, ভালোবাসছেন।’

‘‘এই দশ বছর আমরা ক্লান্ত হইনি, বরং আরও বেশি দায়বদ্ধ হয়েছি। আগামীতেও মানবিক কাজে ব্রত থাকতে চাই সম্মিলিত উপায়ে।  আমাদের সকল প্রচেষ্টা সুন্দর ও উন্নত সমাজ বিনির্মাণের জন্য।’’

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT