চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল থেকে বুড়োদের ঝেড়ে ফেলছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ন ২৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দল থেকে হাই-প্রোফাইল দুই তারকা অ্যাঞ্জেলো ম্যাথুজ ও থিসারা পেরেরাকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। এই দুজনের সঙ্গে স্কোয়াডে জায়গা হারিয়েছেন পেসার সুরাঙ্গা লাকমাল এবং ধনঞ্জয়া ডি সিলভাও।

তাদের বাইরে রেখে লঙ্কান বোর্ড বরং অধিকতর তরুণ স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে মাত্র দুজন খেলোয়াড় রয়েছেন; যাদের বয়স ৩০ বা তার চেয়ে বেশি। ৩০শের ঘরে আছেন কেবল অধিনায়ক লাসিথ মালিঙ্গা ও ইসুরু উদানা। বিশ্বকাপ ও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন না নিরোশান ডিকেভেল্লা। তবে কিউইদের বিপক্ষে তাকে সহ-অধিনায়ক করে দলে ফিরিয়েছে এসএলসি।

সম্প্রতি ইনিংসের শুরুতে বেশ ধীরগতির দেখাচ্ছে ম্যাথুজকে। রানিং-বিটুইন দ্য উইকেটেও তাকে নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। যার জেরে ম্যাথুজকে শর্টার ফরম্যাটে দলের বাইরে রাখছেন নির্বাচকরা। অন্যদিকে, ২০১৮তে একটি দুর্দান্ত বছর কাটালেও বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর থেকে থিসারা ফর্ম হারিয়েছেন বলে মনে করা হচ্ছে।

লঙ্কান স্কোয়াডে অন্তত পাঁচজন পেসার রয়েছেন, যাদের অবশ্যই নেতৃত্ব দেবেন দলীয় অধিনায়ক মালিঙ্গা। দলনায়কে পেস আগুনে সঙ্গ দেবেন কাসুন রাজিথা, লাহিরু কুমারা, উদানা এবং নতুন করে দলে ডাক পাওয়া লাহিরু মাদুশাঙ্কা।

বোলিং অ্যাকশন নিয়ে এক বছরের নিষেধাজ্ঞা আওতায় থাকা সত্ত্বেও আকিলা ধনঞ্জজয়াকে দলে রাখা হয়েছে। স্পিনে তাকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার লাকশন সান্দাকান এবং লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুদলের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সবকটি ম্যাচই হবে পালেকেল্লেতে।

Reneta

১৫ সদস্যের শ্রীলঙ্কা স্কোয়াড
লাসিথ মালিঙ্গা (অধি.) নিরোশান ডিকেভেল্লা (সহ-অধি.), আবিস্কা ফার্নান্ডো, কুশাল পেরেরা, ধানুশ গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, ধানুশ সানাকা, লাকশন সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং লাহিরু মাদুশাঙ্কা।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT