চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে নতুন সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে রাখলেন কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দলীয় সভাপতি না চাইলে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নিজ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেবেন না- বলে জানিয়েছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, ‘আগামী সম্মেলনে আমি প্রার্থীতা ঘোষণা করব না, নেত্রী থাকতে বললে থাকব, না হলে নয়। নতুন কেউ হলে তাকে স্বাগত জানাব।’

Banglabid

২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের ২০তম ওই জাতীয় সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো পুনর্নির্বাচিত হলেও সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে তার জায়গায় সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।

সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম প্রসঙ্গেও।

জানান, অপরাধ করে কেউ ছাড় পাবে না, নেওয়া হবে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী।

Reneta

ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোকে এ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। অপরাধী যত শক্তিশালীই হোক, প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে। ছাত্রলীগ নেতাদের টাকা দেয়ার বিষয়টি প্রমাণিত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

ছাত্রলীগের মতো আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনগুলোতেও শুদ্ধি অভিযান শুরু হওয়ার খবর জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের দুই নেতার পদ হারানোর ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রী পথ দেখিয়ে দিয়েছেন। এখন সহযোগী সংগঠনগুলোর উচিত সেই পথেই নিজেদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ এনে দেবেন আর্চার

পরবর্তী

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়: হাইকোর্ট

পরবর্তী

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়: হাইকোর্ট

‘জাকির নায়েককে ফেরানোর কথা তোলেননি মোদি’

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT