চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় শৃঙ্খলাভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
রাজনীতি
A A

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে’।

নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদেরকে দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে সফলতা তুলে আনতে হবে। মন্ত্রী আজ রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা প্রকৃত পক্ষে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কোনদিন দলের ক্ষতি করতে পারেন না। সামনে জাতীয় নির্বাচন, সততার সাথে এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে’।

পীরগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় দলের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং নয়টি ইউনিয়নের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

এরপর বাণিজ্যমন্ত্রী উপজেলার ‘চৌধুরাণী টু জামালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি’ সড়কের উদ্বোধন করেন। এছাড়া, উপজেলার টেপচার বন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫১২ টাকা ব্যয়ে ৫৪ মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেন। পরে শাহ আব্দুল হাকিম সুপার মার্কেটের উদ্বোধন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT