চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় প্রার্থীদের ‘অপেক্ষা’ করতে বললেন ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

কেন্দ্রের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন বর্জন না করতে দলীয় প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌর নির্বাচনে অনিয়মের অভিযোগ আসা কেন্দ্রগুলোতে পুনর্ভোটের দাবিও জানিয়েছেন তিনি।

বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি প্রহসনের নির্বাচন হয়ে গেল। এত দিন আশঙ্কা করেছিলাম প্রহসনের একটা নির্বাচন হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই প্রমাণ হয়েছে।”বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকারের অধীনে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না, যত দিন তাঁরা ক্ষমতা থাকতে চায়, ততো দিন নির্বাচন হতে দেবে না।

মির্জা ফখরুল বলেন, আজ সকাল থেকে দিনভর নির্বাচনে উৎসবমুখর পরিবেশ দূরের কথা, মারামারি-সংঘাত, কেন্দ্র দখল ইত্যাদিতে নির্বাচন একটি ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।তিনি অভিযোগ করেন, বিকেল চারটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৫৭টি পৌরসভায় ধানের শীর্ষের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরও অনেক জায়গায় বের করে দেওয়া হয়েছে। অধিকাংশ ভোট কেন্দ্র দখল করা হয়েছে।

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিলেও কোনো কোনো পৌরসভায় বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয়ভাবে ভোট বর্জনের কোনো সুযোগ নেই। কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া ছিল, কেন্দ্রের সঙ্গে কথা না বলে, স্থানীয়ভাবে কেউ ভোট বর্জন করতে পারবে না। আমরা নির্দেশ দিয়েছিলাম, যেকোনো অবস্থায় শান্ত থাকার, কোনোভাবেই নির্বাচন বর্জনের ঘোষণা না দেওয়ার এবং ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT