চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

দলমত নির্বিশেষে সরকার সবার জন্য কাজ করবে মন্তব্য করে আবারও জঙ্গিবাদ-সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন: নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে তা জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে রায়। নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এই নির্বাচন প্রমাণ করেছে ঐক্যবদ্ধ শক্তি সবসময় বিজয় অর্জন করে।

প্রধানমন্ত্রী বলেন: ভোটারদের সম্মান বজায় রাখতে এবং জনগণের স্বার্থে দেশের উন্নয়নের পাশাপাশি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে বর্তমান সরকার। জনগণ আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা যেহেতু সরকার গঠন করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সবার তরে সবার জন্য কাজ করবো। জনগণের ভোটের সম্মান যেন থাকে সেটা আমাদের নির্বাচিতদের মনে রাখতে হবে। আমরা সুষম উন্নয়ন করে যাবো, জনগণের স্বার্থে কাজ করে যাবো।

নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়ে শেখ হাসিনা বলেন: এ রায় সন্ত্রাসের বিরুদ্ধে, এ রায় জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রায়। এ রায় অন্ধকার থেকে আলোর পথে যাত্রার। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি রায়, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার রায়।

দেশের জনগণ ও তরুণ প্রজন্ম আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা সে লক্ষ্যে কাজ করবো। আরও আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।

Reneta

প্রধানমন্ত্রী বলেন: আমার ব্যক্তিগত কোনও চাওয়া পাওয়া নেই। স্বজন হারানো বেদনা নিয়েও এ দেশকে গড়ে তুলবো- যে বাংলাদেশে একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।

তিনি বলেন: মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি কী পেলাম, না পেলাম, সেটা কোনও বড় কথা নয়। মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি, করে যাব। আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে।

সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন:আসেন আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবিজয় সমাবেশলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT