চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলকে কৃতিত্ব দিলেন মাশরাফি, স্বপ্নের কথা শোনালেন সাব্বির

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৩৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

সত্যি হলো টাইগার অধিনায়কের কথাই। আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, যতই অভিজ্ঞতার কথা বলুক পাকিস্তান- ম্যাচ জয়ের ক্ষমতা রাখে তার দলও। অসাধারণ পারফরম্যান্সে আফ্রিদির দলকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ জিতে নেওয়ায় সব কৃতিত্বই ম্যাশ দিয়েছেন পুরো দলকে। আর ম্যাচসেরা সাব্বির রহমান শুনিয়েছেন বহুদূর যাওয়ার স্বপ্নের কথা।

টি-টুয়েন্টিতে এটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বোলিং ফিল্ডিংয়ে আধিপত্য বিস্তারের পর ব্যাটিংয়ে সাব্বির-সাকিবরা পাকিস্তানি বোলারদের দিশেহারা অবস্থা করে ছেড়েছে।

ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগই মিলেনি, টি-টুয়েন্টিতে তাই সুযোগটা কাজে লাগানো। তবে সাব্বির রহমান যে যেতে চান আরও বহু দূর। ম্যান অব দ্য ম্যাচ হওয়া সাব্বির বলেন, ‘আমি সব সময়ই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করি। আজ (শুক্রবার) সেটা খেলতে পেরেছি। আমার আশা ছিল বাংলাদেশকে জেতানো। সেটা করতে পেরেছি এবং সামনের দিনগুলোতেও বাংলাদেশকে এভাবে জেতাতে চাই।’

পাকিস্তান দলে বিশ্বমানের সব বোলার থাকলেও ভয় পাইনি- বলেন সাব্বির।

তিনি বলেন,  ‘এক রান করে দল জিতলে সেটা বড় ব্যাপার। সেঞ্চুরি করে দল হারলে তার মূল্য সামান্য। চেষ্টা করবো, যখনই ব্যাট হাতে নামি দলের জন্য কিছু করতে। চেষ্টা করবো এই পারফর্মেন্স ধারাবাহিক করতে।’

টানা জয়ের মধ্যে থাকার সব কৃতিত্বই নিজের টিমকে দিয়েছেন টাইগার্স ক্যাপ্টেন। মাশরাফি বিন মর্তুজা, বলেন, ‘দলের এই সাফল্যের কৃতিত্ব দলের সবার। পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে।’

শাহীদ আফ্রিদিও মানছেন, এই বাংলাদেশ অন্য এক দল, আর সময়ের সেরা ক্রিকেটটা টাইগাররাই খেলছে।পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের এই দলটা আসলেই অন্যরকম। তারা সব বিভাগেই ভালো খেলে আমাদের হারিয়েছে। বাংলাদেশের এই দলটা দেখে আমাদের তরুণদের অনেক কিছু শেখা উচিত। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

টাইগারদের জয়রথ চলবে এমনটিই জানিয়েছে টিম বাংলাদেশ।

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলকে কৃতিত্ব দিলেন মাশরাফি, স্বপ্নের কথা শোনালেন সাব্বির

পরবর্তী

টেস্ট দ‌লে সৌম্য, লিটন, শ‌হিদ

পরবর্তী

টেস্ট দ‌লে সৌম্য, লিটন, শ‌হিদ

বাচ্চার দেখা-শোনায় ড্রোনের ব্যবহার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT