চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’ নামের সংগঠনের আত্মপ্রকাশ

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৬:৪১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

দর্শক শ্রোতাদের মুখপাত্র হয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও বেতারের উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে আত্মপ্রকাশ করেছে ‘দর্শক-শ্রোতা’ (এসোসিয়েশন অব ফিল্ম-টেলিভিশন ভিউয়ার্স অ্যান্ড রেডিও লিসেনার্স অব বাংলাদেশ) নামের একটি সংগঠন। উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শক-শ্রোতার চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারে ভূমিকা রাখা তাদের মূল উদ্দেশ্য।

‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’-এর সংগঠকরা বুধবার সকালে  ঢাকার সেগুন বাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে।

‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’-এর  আহবায়ক শহিদুল আলম সাচ্চু বলেন,  সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার দর্শক-শ্রোতাদের সমন্বয়ে গঠিত ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’-এর যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবে। ক্রমান্বয়ে দেশের সকল জেলা, উপজেলা, প্রতিষ্ঠানে সংগঠনের শাখা কমিটি গঠন করা হবে।

Banglabid

সম্মেলনের সভাপতি অধ্যাপক জিয়াউল হাসান কিসলু তার বক্তব্যে বলেন, চলচ্চিত্র টেলিভিশন দর্শক এবং বেতার শ্রোতাদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ধারার প্রতিফলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আদর্শ ও চেতনা, সামাজিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে চলচ্চিত্র, টেলিভিশন ও বেতার অনুষ্ঠান নির্মাণ এবং সম্প্রচারে সহায়ক ভূমিকা পালনই ‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’-এর মূল উদ্দেশ্য।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, চলচ্চিত্র ও টেলিভিশনের দর্শক ও বেতার শ্রোতাদের প্রত্যাশা, মতামত ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেয়া এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে ‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’ নানাবিধ কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি সারাদেশের দর্শক-শ্রোতাদের স্বার্থ সংক্রান্ত একটি সক্রিয় নেটওয়ার্ক তৈরি করবে। এছাড়াও চলচ্চিত্র, টেলিভিশন ও বেতার অনুষ্ঠানের সার্বিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে এই ফোরাম প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে, নানাবিধ কর্মসূচি/কার্যক্রম বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক জিয়াউল হাসান কিসলু। সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন ‘দর্শক-শ্রোতা বাংলাদেশ’র আহবায়ক শহিদুল আলম সাচ্চু। বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য খন্দকার সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, রুবেল শংকর, শারমিন মিশু, রাফি হোসেন এবং সায়মা সিমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাঙ্গুলীকেই সেরা বললেন মুরালি

পরবর্তী

মোবাইলে ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের ৮ বিধিনিষেধ

পরবর্তী

মোবাইলে ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের ৮ বিধিনিষেধ

ওবামার বিদায়ী ভাষণ: গণতন্ত্রের কথা যেন কথামালার রূপকথা না হয়

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT