বিনোদন

দর্শক ও সমালোচকের মতে অস্কার সেরা চলচ্চিত্র কোনটি?

দর্শক ও সমালোচকের মতে অস্কার সেরা চলচ্চিত্র কোনটি?

সম্প্রতি গোল্ড ডার্বি এক ভোটের আয়োজন করেছে। যেখানে হাজার হাজার পাঠক অস্কারে ২৪টি ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র, অভিনয়শিল্পী, পরিচালকের জন্য ভোট দিয়েছেন।

এই ভোটের প্রথম ফলাফল অনেকের চোখে বিস্ময়জনক। জেতার সম্ভাবনা কার বেশি সেই তালিকার প্রথমেই এসেছে ‘দ্য শেইপ অব ওয়াটার’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। অথচ অনেকেরই প্রত্যাশা ছিল হয় ‘কল মি বাই ইউর নেইম’ বা ‘ডানকার্ক’ থাকবে তালিকার শীর্ষে। পাঠকদের জরিপে অবশ্য সে ফলই এসেছে।
মূর্তিকারিগর
‘কল মি বাই ইউর নেইম’ অস্কারে মনোনয়ন পেয়েছে মোট চারটি বিভাগে- সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা স্ক্রিনপ্লে এবং এরা সংগীতে।

ক্রিস্টোফার নোলানের যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ডানকার্ক’ এর মনোনয়ন সংখ্যা আরও বেশি, আটটি। সেরা পরিচালক, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা সম্পাদনা, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা আবহ সংগীত, সেরা শব্দ সম্পাদনা এবং এরা শব্দ মিশ্রণ বিভাগে মনোনয়ন পেয়েছে এই চলচ্চিত্র।

এবার কার হাতে যাবে অস্কার?সমালোচকদের মতে অস্কার মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ক্রম-
১ম স্থান- দ্য শেইপ অব ওয়াটার

২য় স্থান- থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি

৩য় স্থান- লেডি বার্ড

৪র্থ স্থান- গেট আউট

৫ম স্থান- ডানকার্ক

৬ষ্ঠ স্থান- কল মি বাই ইউর নেইম

৭ম স্থান- ফ্যানটম থ্রেড

৮ম স্থান- দ্য পোস্ট

৯ম স্থান- ডার্কেস্ট আওয়ার

চ্যানেল আই অনলাইন- অস্কার

দর্শক ও পাঠকের ভোটে অবশ্য তালিকাটা একটু ভিন্ন। তাঁদের মতে-

১ম স্থান- কল মি বাই ইউর নেইম

২য় স্থান- ডানকার্ক

৩য় স্থান- লেডি বার্ড

৪র্থ স্থান- গেট আউট

৫ম স্থান- ফ্যানটম থ্রেড

৬ষ্ঠ স্থান- দ্য শেইপ অব ওয়াটার

৭ম স্থান- থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি

৮ম স্থান- ডার্কেস্ট আওয়ার

৯ম স্থান- দ্য পোস্ট

এত হিসাব নিকাশের পর আসলেই অস্কার কে বা কারা পাবেন তা জানা যাবে ৪ মার্চ লস এঞ্জেলেস এর ডলবি থিয়েটারে ৯০ তম অস্কারের পর্দা ওঠার পর।

বিষয়:অস্কার একাডেমি অ্যাওয়ার্ড ক্রিস্টোফার নোলান ডানকার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…