চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের মতে ঈদের সেরা নাটকগুলোর একটি ‘পুনর্জন্ম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
বিনোদন
A A

নির্মাতা ভিকি জাহেদের নাটকগুলো নিয়ে অপেক্ষায় থাকেন দর্শক। বিশেষ দিবসগুলোতে এ নির্মাতার কাজ মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। অবশ্য প্রতিবারই তিনি গল্প ও নির্মাণ মুন্সিয়ানায় চমকে দেন দর্শকদের। হয়তো এজন্যই ভিকির নির্মাণে বরাবরই মুগ্ধ দর্শক।

ঈদুল আযহায় কয়েক’শ নাটক প্রচার হয়েছে। শত শত এসব নাটকের ভিড়ে আলোচনায় এসেছে ভিকি জাহেদের পরিচালনায় চ্যানেল আইয়ে প্রচারিত নাটক ‘পুনর্জন্ম’। যেখানে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন। নাটকের বাড়তি মাত্রা যোগ করেছেন নওশাবা ও শাহেদ আলী।

প্রচারের পর এটিকে ঈদের সেরা নাটকগুলোর একটি বলে মনে করছেন দর্শকরা। তারা বলছেন, ঈদের সেরা নাটকগুলোর একটি ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এ নাটকটি উন্মুক্ত করা হয়েছে।

‘পুনর্জন্ম’র একটি দৃশ্যে নিশো ও নওশাবা

শত শত দর্শক মন্তব্য ছিল, এক ঘণ্টার এ নাটকটি অনেকটা থ্রিলার ও সাসপেন্সে ঠাঁসা। দর্শক ভাবতেই পারেননি শেষটা অন্যরকম হবে। নির্মাতা ও শিল্পীদের স্বার্থকতা এখানেই- যা দর্শকদের মতামত।

ইউটিউবে মাত্র একদিনে প্রায় দুই হাজারের মতো মন্তব্য চোখে পড়েছে। যা ঘেঁটে দেখা যায় কোনো মন্তব্যে নেতিবাচকতা নেই। গ্ল্যামারহীন সাদামাটা চরিত্র উপস্থাপন করে অভিনেত্রী হিসেবে আলাদা প্রশংসা পাচ্ছেন মেহজাবীন। অন্যদিকে নিশোর ঠাণ্ডা মাথার অভিনয় ও শেষ চমকটা দেখে নড়েচড়ে উঠেছেন দর্শক।

একই বিষয় লক্ষ্য করা গেল সোশাল মিডিয়াতে। ‘পুর্নজন্ম’ দেখে মুগ্ধতা ও শেষটা দেখে চমকে যাওয়ার কথা জানাচ্ছেন অনেকেই। নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে লিখছেন, তৃপ্তির কথা। পাশাপাশি ভূয়সী প্রশংসা তো থাকছেই।

Reneta

থ্রিলারধর্মী কাজ উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জনকারী নির্মাতা জিকি জাহেদকে অনেকেই নির্মাতাদের ‘মিস্টার টুইস্ট’ আখ্যা দিচ্ছেন। তিনি জানালেন, ১৯৪০-৭০ দশকের বিখ্যাত থ্রিলার নির্মাতা আলফ্রেড হিচককের কাজগুলো দারুণভাবে উপভোগ করেন। এজন্য থ্রিলার কাজে ভিকির আগ্রহটা বেশি।

‘পুনর্জন্ম’র একটি দৃশ্যে মেহজাবীন ও শাহেদ আলী

চ্যানেল আই অনলাইনকে ভিকি জাহেদ বলেন, এর আগে চ্যানেল আইয়ে জন্মদাগ, ভুলজন্ম নামে দুটি নাটক বানিয়েছিলাম। এবার এলো পুর্নজন্ম। জন্ম নামে মিল থাকলেও গল্পে একটির সাথে অন্যটির কোনো মিল ছিল না। প্রতিটি কাজ দর্শক গ্রহণ করেছেন। সবার কাছে মন থেকে কৃতজ্ঞতা।

তিনি বলেন, পুর্নজন্ম নাটকের মাধ্যমে সঠিকভাবে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছি। যেন টান টান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক প্রেডিকশন করতে পারেনি শেষে কী হতে যাচ্ছে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। এই রেসপন্স আমাকে পরবর্তী কাজ আরও ভালো করতে উৎসাহিত করছে।

রোমান্টিক কমেডি ফরম্যাটের গল্পের বাইরে ‘পুনর্জন্ম’র এমন ব্যতিক্রমী নাটক উপহার দেয়ার জন্য নির্মাতা, শিল্পীদের পাশাপাশি চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোচ্যানেল আইজন্মদাগদর্শকনাটকনিশোপুনর্জন্মভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT