চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের আগ্রহের কারণে ‘টেনশনে’ নির্মাতা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

প্রচারের আগে একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ হয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকের। সেই ভিডিও দিয়েই আলোচনায় এসেছে নাটকটি। এ কারণে নির্মাতা জাকারিয়া সৌখিন বলছেন, আমি খুবই টেনশনে আছি। নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে।

তিনি বলেন, যতো বেশি আগ্রহ, ততো বেশি চাপ। এ চাপ আমি কীভাবে সামাল দিবো জানি না। তবে কাজটি ভালো হয়েছে।

ভালোবাসা দিবসে ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি প্রচারিত হবে। যেখানে অপূর্ব, আবুল হায়াত ছাড়াও অভিনয় করেছেন কেয়া পায়েল। নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি প্রচার হবে।

এ নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর অনেকেই নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করছেন অসংখ্য দর্শক। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান। নির্মাতা বলছেন, ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে আসন্ন ভালোবাসা দিবস।

পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সাথে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ।

Reneta

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।’

পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে। বাকীটা আল্লাহ ভরসা।’

‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বআবুল হায়াতজাকারিয়া সৌখিনটিজারটেনশনটেলিফিল্মতাহমিনা সুলতানা মৌনাটকভিডিওশাহেদ আলী সুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT