বহুল জনপ্রিয় ফার্মারস গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ দর্শকদের বিপুল আগ্রহে আবারো পুনঃপ্রচার করা হবে আগামীকাল শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে।
চট্টগ্রামের সন্দ্বীপে ধারণকৃত অনুষ্ঠানটি দর্শকদের বিশেষ অনুরোধে পুনঃ সম্প্রচার করবে চ্যানেল আই।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হওয়া ‘কৃষকের ঈদ আনন্দ’ দর্শকদের মূল আকর্ষণ। বরাবরের মতো এবারো বালিশ খেলা, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা, কুস্তি, গাছ থেকে নারকেল ও সুপারি পেড়ে তা দাঁত দিয়ে ছাড়ানো এবং ট্রাক্টর ঘোরানোর মতো খেলা রাখা হয়।
এছাড়া সন্দ্বীপের ইতিহাস আর দেশের গল্প, সবটাই মিলবে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ দর্শকদের কাছে বেশ সাড়া ফেলেছে। অনুষ্ঠানে আরো ছিল ইতিহাস আর বাস্তবতার মিশেলে বানানো প্রামাণ্যচিত্র। প্রাণবন্ত পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।







