চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের কাঁদাচ্ছে ‘একজন মধ্যবিত্ত বলছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদের শত শত নাটকের ভিড়ে অন্যরকম লেগেছে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘একজন মধ্যবিত্ত বলছি’।

মধ্যবিত্ত জীবনে নানামুখী টানাপোড়েন ও ট্র্যাজিককে কেন্দ্র করে নাটকটি দর্শকদের আবেগ নাড়া দিচ্ছে। ফলে সময়ের জনপ্রিয় এ নির্মাতার বানানো নাটকটি দেখে কাঁদছেন দর্শকরা। ইউটিউবে আসার ৩ দিনে ২৩ লাখের বেশি দর্শক দেখেছে ‘একজন মধ্যবিত্ত বলছি’।

এতে অভিনয় করেন মুশফিক ফারহান, কেয়া পায়েল মনিরা আক্তার মিঠু, জিল্লুর রহমান। নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ইউটিউবে নাটকটি দেখে মন্তব্যের ঘরে প্রকাশ পাচ্ছে দর্শকদের সেই অনুভূতির বহিঃপ্রকাশ। হাজার হাজার দর্শক বিভিন্ন আবেগঘন মন্তব্য করছেন যা চোখ এড়ায়নি।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব প্রকাশিত নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।

কেউ কেউ মন্তব্য করেছেন এভাবে, প্রতিটি ছেলের একজন মধ্যবিত্ত নাটকটি থেকে দায়িত্ব পালন শিখে নেওয়া উচিৎ। কঠিন মূহূর্তেও জন্মদাতা মা-বাবা ও প্রিয় ভাই-বোনদের পর না করেও কীভাবে সুখী হওয়া যায় সেই শিক্ষা দিয়েছে এ নাটক।

শত শত দর্শক তাদের মন্তব্যে একজন মধ্যবিত্ত বলছি অসাধারণ নাটক বলে উল্লেখ করেছেন। লিখেছেন, নাটকটির প্রতিটা সংলাপ, প্রতিটা অভিনয়, প্রতিটা মুহূর্ত যেন হৃদয় স্পর্শ করেছে। অসম্ভব সুন্দর হয়েছে। পরিচালক বান্নাহর কাছে এ রকম নাটক আরো দেখতে চেয়েছেন দর্শক।

Reneta

অনেকেই আবার লিখেছেন, যদিও নাটকের কাহিনী তবুও অনেকের জীবনের সঙ্গে নাটকের গল্প মিলে গেছে। বেশীরভাগ দর্শক লিখেছেন, বান্নাহর এ নাটক দেখে তারা নিরবে কেঁদেছেন। যারা মধ্যবিত্ত তাদের শখ আছে, কিন্তু মিটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন। অনেকেই আবার লিখেছেন, এটা আসলে নাটক না; আমাদের দেশের বেশীরভাগ মধ্যবিত্ত মানুষের জীবন কাহিনি।

ঈদুল আযহার জন্য থর্টফিল্ম, নাটক সবমিলিয়ে ১৫টি কাজ করেছেন বান্নাহ। রবিবার বিকেলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানালেন, ঈদের পর থেকে তার মাত্র দুটি কাজ (বিজ্ঞাপন, একজন মধ্যবিত্ত বলছি) প্রচারের এসেছে। ইউটিউবে প্রচারের অপেক্ষায় আছে মানুষ টোকাই, আদব বেয়াদব, ড্রেসআপ সেন্স নাই; গল্পনির্ভর এসব কাজগুলো প্রচার হলে মানুষ পছন্দ করবে।

এর আগে ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’ নামে পারিবারিক গল্প দেখিয়েছিলেন বান্নাহ। ওইসব কাজগুলো তাকে নির্মাতা হিসেবে ব্যাপক প্রশংসা এনে দেয়। নতুন করে বান্নাহ ‘একজন মধ্যবিত্ত বলছি’ নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিলেন। 

তিনি বলেন, প্রতিবার আমার কিছু স্পেশাল প্রজেক্ট থাকে। এবার ঈদের জন্য ‘একজন মধ্যবিত্ত বলছি’ একটি। মানুষ পছন্দ করছে, প্রশংসা করছে এজন্য আগামীতে আরও ভালো গল্প ও নির্মাণের উৎসাহ পাচ্ছি। আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যাবে এ কাজটি। আমি এই নাটকের শিল্পী, প্রযোজক ও দর্শকদের কাছে কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেয়া পায়েলমাবরুর রশিদ বান্নাহমুশফিক ফারহানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT