চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরিদ্র দেশগুলোর জন্য ৬০ কোটি ডোজ ভ্যাকসিন নগণ্য বলছে দাতব্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ১২, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দরিদ্র দেশগুলোর জন্য ৬০ কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে শিল্পোন্নত দেশের জোট জি-সেভেন। যুক্তরাজ্যের কর্নওয়ালে শুরু হওয়া জি-সেভেন সম্মেলনে ‘বিল্ড ব্যাক বেটার’ স্লোগানকে সামনে রেখে ন্যায়সঙ্গত ভবিষ্যত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা। তবে এই সহায়তা খুবই নগণ্য বলে মন্তব্য করেছে দাতব্য সংস্থাগুলো।

করোনা মহামারি নির্মূলে প্রথম থেকেই ধনী দেশগুলোকে উল্লেখযোগ্য আহ্বান জানিয়ে আসছে বিশ্ব সাস্থ্য সংস্থা। আর তাই শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-সেভেনের এবারের সম্মেলন থেকে বিশ্ববাসীর প্রত্যাশাটা অন্যরকম।

এর আগে, শুরুর দিনেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা সারেন বাইডেন। জলবায়ু রক্ষাসহ বৈশ্বিক নানা ইস্যুতে একসাথে কাজ করতে ‘আটলান্টিক চার্টার’ শীর্ষক একটি চুক্তি সইয়ে একমত হন দুই নেতা। বাইডেন ঘোষণা দিয়েছেন, বিশ্বের ১শ’টি দেশে বিতরণের জন্য ফাইজারের করোনা ভ্যাকসিনের ৫০ কোটি ডোজ এরইমধ্যে ক্রয় করেছে যুক্তরাষ্ট্র।

জি-সেভেন সম্মেলন সেরে উইন্ডসর ক্যাসলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করবেন বাইডেন। এরপর বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, সেখানে সোমবার ন্যাটো সভায় যোগ দেবেন। মঙ্গলবার ব্রাসেলসেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করবেন জো বাইডেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসজি সেভেনভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT