চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরপত্র ছাড়াই কেনা হবে ৪০ লাখ এমআরপি বুকলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

কোনো রকম দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট কিনতে অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। এর সঙ্গে কেনা হবে ৪০ লাখ লেমিনেশন ফয়েল।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেয়া হয়।

পরে অর্থমন্ত্রী বলেন, ‘আজ অর্থনৈতিক বিষয়ক কমিটির অনুমোদনের জন্য ১টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিমসভা কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব তোলা হয়। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের ৪টি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৪ প্রস্তাবে মোট অর্থ ব‌্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৯৮ টাকা।’

বৈঠক শেষে সভার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘আজকের সভায় সুরক্ষা ও সেবা বিভাগের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ৪০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এগুলো সংগ্রহ করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।’

এ সময় সাংবাদিকরা অতিরিক্ত সচিবের কাছে প্রশ্ন করেন- করোনা মহামারির কারণে পাসপোর্টের চাহিদা অনেক কমে গেছে। এই পরিস্থিতিতেও কেন সরাসরি ক্রয় পদ্ধতিতে পাসপোর্ট কেনা হচ্ছে?

Reneta

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিমান্ড তো একটা ক্যালকুলেশন করা হয়েছে। সেটা কেনার জন্য বলা হচ্ছে। আমাদের এখানে ই-পাসপোর্ট চালু করা হয়েছিল। ই-পাসপোর্ট যদি চালু করা যেত…কোভিডের কারণে সংস্পর্শ সামাজিক দূরত্ব এসব বিষয় ছিল। ই-পাসপোর্ট পুরোপুরি চালু হয়তো বা এই পাসপোর্টের প্রয়োজন হত না। এইটুকু বলা যায়।’

ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউনিট-৩)-এর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সরবরাহকারী কাছ থেকে ১৭ হাজার ৪০ কিলোমিটার সংযোগ তার কিনতে ব্যয় হবে ৪৭ কোটি ১০ লাখ ৫ হাজার ৮২০ টাকা।’

‘‘এছাড়া ৩৫ কিলোমিটার ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডার গ্রাউন্ড ক‌্যাবল সরবরাহের জন‌্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে বিবিএস ক‌্যাবল লিমিটেডের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এই খাতে ব্যয় হবে ১৬ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।’’

অতিরিক্ত সচিব জানান, ২৯৫ কিলোমিটার সংযোগ তার কেনার একটি দরপ্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান পারটেক্স ক‌্যাবল লিমিটেড এই ক‌্যাবল সরবরাহ করবে। এজন্য ব্যয় হবে ২ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৮৯৫ টাকা।

এছাড়াও হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট ১ ও ২-এর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ কেনা ও বিশেষজ্ঞ সেবা- সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স বিএইচইএল-জিই গ্যাস টারবাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই সেবা নেওয়া হবে। এজন্য ব্যয় হবে ৬০ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৮৮৬ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসপোর্টমেশিন রিডেবল পাসপোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT