চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দরকারে’ কোচের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ সময় কোচহীন থেকে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন কোচ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অভিভাবক স্টিভ রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট খারাপ যায়নি। টেস্টে বিপর্যস্ত হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতে ফিরেছে টাইগাররা। সামনে এশিয়া কাপের চ্যালেঞ্জ। তার আগে ছুটিতে গেছেন রোডস। দলে যোগ দিয়েই ছুটি! সেটা নিয়েই উঠছে প্রশ্ন।

প্রশ্নটা ওঠাই স্বাভাবিক! আগের কোচ হাথুরুসিংহের অতিরিক্ত ছুটি নিয়ে বিসিবির অভিজ্ঞতা সুখকর নয়। তবে মঙ্গলবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ছুটির চেয়ে প্রয়োজনের সময়ে কোচকে দলের পাশে পাওয়া নিশ্চিত করতেই বেশি মনোযোগী বিসিবি।

‘আগের কোচের সাথে এখন যে খুব একটা পার্থক্য হবে তা কিন্তু নয়। ছুটি আরও বাড়তে পারে, সেটা নিশ্চিত নয়। কিন্তু আমাদের দরকারের সময় থাকতে হবে। গত চুক্তিতে দেখেছি আমাদের দরকারের সময় কেউ ছিল না। এবার সেটা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা নিশ্চিত করব আমাদের যখন দরকার তখন যেন দলের সাথে থাকে।’

‘এখানে ব্যাপারটা বুঝতে হবে। সবকিছুই হচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী। কখন কি দরকার সেই দিক বিবেচনা করেই সবকিছু করা হচ্ছে। আমাদের নতুন কোচ এখন কারো সম্পর্কেই তেমন একটা জানেন না। সামনা সামনি তিনি কাউকেই দেখেননি। ওয়েস্ট ইন্ডিজে আমাদের প্লেয়ারদের কাছ থেকে অনেক নাম শুনেছেন। এবার বোর্ডের পক্ষ থেকে তেমন কেউ দলের সাথে ছিল না। বোর্ডের কোনো পরিচালক ছিল না, ম্যানেজার হিসেবে সুজন যায়, তিনিও ছিলেন না। সেই হিসেবে তার যতটুকু ধারণা নেয়া সম্ভব সেটা নিয়েছেন। এর সাথে এখানে এসে তিনি আমাদের সাথে কথা বলেছেন, নির্বাচকদের সাথে বসেছেন।’ -নতুন কোচের পদক্ষেপ নিয়ে এভাবেই জানালেন বোর্ড সভাপতি।

নতুন শিষ্যদের একটি সিরিজ খেলিয়ে ছুটিতে যেয়ে অবশ্য একেবারে ডুব মেরে নেই স্টিভ রোডস। যাওয়ার আগে দল নিয়ে বোর্ডের সঙ্গে পরিকল্পনা করে গেছেন। আয়ারল্যান্ডে সিরিজ খেলছে বাংলাদেশ এ দল। রোডস হাজির সেখানেও। দেখে নিচ্ছেন তার তুরুপের তাস হতে কে কে পাইপ লাইনে আছেন।

‘স্বভাবতই তিনি নতুন নতুন মুখ দেখতে চাইবেন। যেহেতু এখন পর্যন্ত পুরোপুরি দেখেননি, তাই আমাদের কাছে ৩০ সদস্যের একটা দল চেয়েছেন। সবচেয়ে ভালো দিক হচ্ছে, তিনি আয়ারল্যান্ডে খেলা দেখতেও চলে গেছেন। সুতরাং সেই আগ্রহটা তার মধ্যে আছে।’

ট্যাগ: নাজমুল হাসান পাপনলিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার ‘ইমরান খান’ হচ্ছেন সাঙ্গাকারা?

পরবর্তী

মানুষের চলাচল ও যোগাযোগে উন্নতির চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী

মানুষের চলাচল ও যোগাযোগে উন্নতির চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিলো একটি আদর্শকে হত্যা: নানক

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT