চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দম ফেলার সময় পাইনি: রোদেলা জান্নাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

শুটিংয়ে শুরু থেকে নানা কারণে আলোচিত ছবি ‘শাহেনশাহ’। শাকিব খান অভিনীত এ ছবিতে নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করেছেন নবাগত রোদেলা জান্নাত। নুসরাত ফারিয়ার সঙ্গে গানের শুটিং শেষ করে রোদেলা জান্নাতকে নিয়ে দুটি গানের শুটিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হয়েছে ‘শাহেনশাহ’-এর কাজ। গত ৫ এবং ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শাকিব-রোদেলার একটি গানের শুটিং সম্পন্ন হয়েছে। শুটিং শেষে শুক্রবার ঢাকা ফিরেছেন রোদেলা জান্নাত।

গানের শুটিংয়ে অভিজ্ঞতা জানিয়েছে রোদেলা চ্যানেল আই অনলাইনকে বলেন, এফডিসিতে ডাব্বুর গাওয়া একটি গানের শুটিং করেছি। ওটা ছিল ডান্স মাসালা ধাঁচের। আর কক্সবাজারে ইমরানের গাওয়া একটি রোম্যান্টিক গানের শুটিং করলাম। অনেক ভালো হয়েছে গানের শুটিং। এমন অভিজ্ঞতা আগে ছিল না।

তিনি বলেন, সহশিল্পী হিসেবে শাকিব ভাইয়া আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সেজন্য খুব বেশি কষ্ট হয়নি। গানটা খুবই সুন্দর। তবে শুটিংয়ের পুরোটা সময় এতোটাই ব্যস্ততা গেছে যে, দম ফেলার সময় পাইনি। টানা রোদে শুটিং করেছি। গানের কোরিওগ্রাফার ছিলেন বাবা যাদব। শুটিংয়ের আগে রিহার্সাল, পোশাক নির্বাচনে সবখানে আমাকে সবাই খুব সাহায্য করেছেন।

রোদেলা জানান, তার নাচের প্রস্তুতি আগে থেকে ছিল। শাকিব খান যখন তাকে ছবিতে কাজের জন্য নেন, তখন জানতেন যে তিনি নাচ জানেন। রোদেলার ব্যাকগ্রাউন্ড ছিল ক্লাসিক্যাল নাচের। পরে তিনি ফিল্মি নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন।

‘শাহেনশাহ’ ছবির শুটিং ও সবগুলো গানের কাজ শেষ হলেও কিছু ডাবিং বাকি আছে। সেজন্য শাকিব খান, রোদেলা জান্নাত শিগগির এর ডাবিংয়ে অংশ নেবেন। শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছে মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি, উজ্জ্বল প্রমুখ। গেল মাসে ‘শাহেনশাহ’ ছবির একটি টিজার প্রকাশ হয়। তখন থেকে নতুন করে মাতামাতি শুরু হয়। সেসময় জানা যায়, আগামী ২২ মার্চ সারাদেশে মুক্তি পাবে শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবি।

ট্যাগ: নুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশামীম আহমেদ রনিশাহেনশাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোহাম্মদ ফরহাদ ও জ্ঞান চক্রবর্তীর বই প্রকাশ

পরবর্তী

মিনার ও পূজার গানে অপূর্ব-মেহজাবীন-অন্তু

পরবর্তী

মিনার ও পূজার গানে অপূর্ব-মেহজাবীন-অন্তু

ভালোবাসা দিবসে সঙ্গীসহ ব্যাংকক যেতে চান?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT