চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দগ্ধ মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলাকারীদের শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ফেনী জেলা শাখার কর্মজীবী নারী সংগঠন।

মঙ্গলবার সকাল ১১টায় ফেনী শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ সময় শুভপুর ইউনিয়নের মেম্বার ছালেহা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মজীবী নারী, চট্টগ্রাম বিভাগীয় প্রধান রোকেয়া সুলতানা আন্জু, জাসদ, ফেনী ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, সাংবাদিক রবিউল হক রবি, কর্মজীবী নারী’র ফেনীর সদস্য রোকসানা আক্তার প্রমুখ।

বক্তরা নুসরত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ব্যপারে বিলম্ব হলে কেন্দ্র থেকে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।

নুসরত জাহান দদ্ধের ঘটনায় সোমবার (৮ এপ্রিল) তার ভাই মাহমদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত এই মামলায় ৪ জন মহিলাসহ তাদের অন্যান্য সহযোগীদের আসামী করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্য মো. মোয়াজ্জেম হোসেন জানান, এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

Reneta

এই ঘটনায় ইতোপূর্বে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আটক করা হয় মাদ্রাসার ইংরেজী বিষয়ের প্রভাষক আবছার উদ্দিন ও দগ্ধ নুসরাতের সহপাঠি আরিফুল ইসলামকে।

এরপর মাদ্রসার দারোয়ান মো. মোস্তফা, অফিস সহায়ক নূরুল আমিন, সাইফুল ইসলাম, আলা উদ্দিন ও জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।

গত শনিবার সকাল সাড়ে ৯টায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে ওই মাদ্রাসার আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে বোরকাপরা কিছু মুখোশধারী মাদ্রাসার ছাদে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এর আগে ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা এএসএম সিরাজ উদ্দৌলা ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়।

তখন ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে তখন সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেনীমাদ্রাসা শিক্ষার্থীমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT