চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দখিন হাওয়ায় তাঁর না থাকার গুঞ্জন

তানভীর আশিক তানভীর আশিক
৭:৫৫ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
মাল্টিমিডিয়া
A A
দুই ব্যক্তি ছবি, একটি ফ্রেমে, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দখিন-হাওয়া, জাগো জাগো, জাগাও আমার সুপ্ত এ প্রাণ

না, ‘দখিন হাওয়া’ শুধু রবি ঠাকুরের গানেই নয়, বাংলাদেশের হুমায়ূন ভক্ত পাঠক মাত্রই জানেন ‘দখিন হাওয়া’ কী? হুমায়ূন আহমেদ’র লেখা থেকে পাঠকের মগজে গেঁথে যাওয়া একটি বাড়ির নাম ‘দখিনা হাওয়া’।  ধানমন্ডির এ বাড়ির একটি ফ্ল্যাটেই ছিলো হুমায়ূনের একটা দীর্ঘ সময়ের বসবাস। কত গল্প, উপন্যাসই না ওই ফ্ল্যাটে বসে লিখে গেছেন প্রিয় এই শব্দজাদুকর হুমায়ূন আহমেদ!

‘দখিন হাওয়া’ বাড়ির হুমায়ূন আহমেদের ফ্ল্যাটের কিছু ছবি দেখুন চ্যানেল আই অনলাইনের ক্যামেরায়।

এ কথা তো সকলেই জানেন, হুমায়ূন আহমেদের দখিন হাওয়ার ফ্ল্যাটের দরজা কখনো বন্ধ থাকতো না। বিভিন্ন সময় সাক্ষাৎকারে হুমায়ূন ঘনিষ্ঠদের কথায় এইরকমটাই উঠে এসেছে। এখনো দরজা সবসময় খোলা থাকে কিনা জানা নেই। তবে, সম্প্রতি গিয়ে দেখা যায় এখনো খোলা দরজা।

প্রাচীন কাঠের দরজা ও দেয়ালDecorative wooden door and wall hangings in a home interior. Channel i News - চ্যানেল আই নিউজ
খোলা দরজায় হাওয়া বয়, দখিন হাওয়া

সারা ঘরে যেন গল্পের ফিসফিসানি। বাতাসে বাতাসে উপন্যাসের পাতা থেকে উঠে আসা চরিত্রগুলো ঘোর তুলেছে। তুলেছে গুঞ্জন, কে যেন নাই! কী যেন নাই!

অর্ধেক ঘোড়ার মাথার ভাস্কর্য ও একটি ছবি ফ্রেম. Channel i News - চ্যানেল আই নিউজ
অচেনা পৃথিবীর দিকে চলে গেছে একটা মেটো পথ, অথচ কোথাও রয়ে গেছে আধেক না থাকা

হুমায়ূন আহমেদ তাঁর পাঠকদের চোখে এঁকে দিয়েছেন জোছনার পৃথিবী, মেঘমালার শহর, বৃষ্টিদিনের গান, রবিনাথ, জীবনানন্দ দাশ আর দেশ-বিদেশের নানান চলচ্চিত্রের। দখিন হাওয়া’র এই ফ্ল্যাটের বসার ঘরেই ঝুলে আছে প্রজেক্টর। এইখানে বসেই হয়তো হুমায়ূন সিনেমা দেখতেন।

প্রজেক্টর ও একটি ছবি ফ্রেমের ছবি, চ্যানেল আই লোগো পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ
এখানে দৃশ্যে জড়াতো দৃশ্য কারিগরের চোখ

একজন লেখকের মূল শক্তি তাঁর পাঠ। হুমায়ূন আহমেদ প্রচুর পড়াশোনা করতেন। বইয়ের পাতায় বুঁদ হয়ে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। তাঁর না থাকা নিয়ে শূন্য হয়ে আছে তাঁর পড়ার ঘর।

বইয়ের শেলফের সামনে মূর্তি ও বই, শান্তিপূর্ণ অভ্যন্তরীণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ
হুমায়ূন আহমেদের পড়ার ঘর, লেখার ঘর
Reneta

হুমায়ূন আহমেদ ফ্লোরে বসে টোলের উপর কাগজ রেখে লিখতেন। সেই অর্থে হুমায়ূন আহমেদের লেখার টেবিল বলতে নীচু একটা টেবিল। সেটার একটা ড্রয়ার, একটা খোপ। সেই টেবিলের  উপর দুটি কচ্ছপের ঘর।

এইখানে লেখা হতো জীবন, জীবনের গল্প যত

হুমায়ূন আহমেদ বলেছিলেন,

“মৃত্যু নিয়ে আমার কোনো আফসোস নেই। মরে গেলাম ফুরায়া গেল। তবে এটা আমার কাছে খুব পেইনফুল। একটা মানুষ পৃথিবীতে এতো ক্ষমতা নিয়ে আসে, ৭০ বা ৮০ বছর বাঁচে। তারপর শেষ। আর একটা কচ্ছপ সাড়ে তিনশ বছর বাঁচে। হোয়াই? কচ্ছপের মত একটা প্রাণীর এতো বছর বাঁচার প্রয়োজন কী?”

দুটি কচ্ছপ পানির মধ্যে বসে, পাথর ও গাছের নিচে।. Channel i News - চ্যানেল আই নিউজ
হুমায়ূনের বাড়িতে এখন যুগল কচ্ছপের বাস

হুমায়ূন আহমেদ ছিলেন, এইখানে। এখন নেই। তাঁর না থাকার গুঞ্জন তোলে দখিন হাওয়া। কে যেন গুনগুন করে ডাকে, চলে এসো, চলে এসো, এক বরষায়…

বৈদিক মূর্তি, ধ্যানরত অবস্থায়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
একটা বুদ্ধ এখনো বসে আছে, বসে আছে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT