পরিবেশ

দখল-দূষণে চিলাই নদী এখন সরু খাল

দখল-দূষণে চিলাই নদী এখন সরু খাল

দিন যত যাচ্ছে ততই দখল আর দূষণের মাত্রা বাড়ছে গাজীপুরে। শহর দিয়ে প্রবাহিত নদী চিলাই এখন সরু খালের মতো হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে নদীকেন্দ্রিক সব ধরনের প্রাকৃতিক উপদান।

রেললাইন নির্মাণের সময় প্রথম দফায় আঘাত আসে চিলাই নদীর ওপর। রেলের সুবিধা করতে নদীর গতি বদলে ফেলা হয় ইচ্ছামাফিক। তারপরও জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিলাইকে গাজীপুরের লাইফ লাইন বলা হতো।

সেই স্রোতস্বিনীর আজ এ দশা। একেবারে সরু নালার মতো বয়ে চলেছে। শহুরে সভ্যতা গড়তে নদীর সবখানে দখল করা হয়েছে। শহরের চলার পথে তার সঙ্গে ঢেলে দেয়া হচ্ছে বিষাক্ত বর্জ্য।

প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও কার্যত চিলাই রক্ষায় তেমন কোন উদ্যোগ নেই। তাই নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশবাদীরা আন্দোলনের উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেন।

নদীকে দখলমুক্ত করে এর প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত উদ্যোগ নেয়ার কথা বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। কমিশন বলছে, তারা তাদের কাজ করছে; বাস্তবায়নের কাজ যাদের তাদেরও উদ্যোগী হতে হবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:গাজীপুরচিলাই নদীনদী দখলনদী ভরাটলিড নিউজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…