চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণে বিএনপি কর্মীদের নিরাপত্তার অঙ্গীকার খোকনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

বিরোধীদলকে সম্মান এবং মর্যাদার আসনে বসানোর অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। প্রতিদ্বন্দ্বী দলের সকল স্তরের নেতাকর্মীরা তার হাতে নিরাপদ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। ঢাকা ডায়ালগের মধ্য দিয়ে উঠে আসা সমস্যাকে সর্বপ্রথম গুরুত্ব দিয়ে কাজ শুরু করার প্রতিশ্রুতিও দেন সাঈদ খোকন।

প্রায় আড়াই লাখ ভোটের ব্যবধানে দক্ষিণ ঢাকার প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় সরকার দলের প্রার্থী সাঈদ খোকন অভিনন্দন জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতারা। বিপুল ভোটে বিজয়ী করার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে নির্বাচনত্তোর সংবাদ সম্মেলনে ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি। নগর ভবনের নেতৃত্ব দেয়ার সুযোগকে ধৈর্য্ এবং সহ্যের সঙ্গে পরিচালনা করবেন এমন প্রতিশ্রুতি সাঈদ খোকনের।

তিনি বলেন, বিরোধীদল এবং নগরবাসীকে আমরা মর্যাদার আসনে বসাবো। আমার প্রতিদ্বন্দ্বী দলের প্রতিটি কর্মী আমার হাতে নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে প্রতিটি নগরবাসী।

Banglabid

বিএনপি ভোট বর্জন না করলে আরো বেশি ভোট পেত উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা খুবই নগণ্য। অতি দ্রুত সকল স্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে ঢাকা সাজানোর কাজ শুরু করবেন বলে সংবাদ সম্মেলনে জানান ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।

তিনি বলেন, আমি যুবক, পরিশ্রমী, উদ্যমী, আমি কাজ করার ক্ষমতা রাখি। আমরা সবাই মিলে এই শহরের মানুষের জন্য কাজ করতে চাই, এই শহরকে নতুন করে গড়ে তুলতে চাই। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাঈদ খোকন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঈদ খোকনসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় দিন শেষে ১০৫ রানে এগিয়ে বাংলাদেশ

পরবর্তী

৩ বছরের মধ্যে বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা ছাড়াবে: অর্থমন্ত্রী

পরবর্তী

৩ বছরের মধ্যে বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা ছাড়াবে: অর্থমন্ত্রী

সাকি ৭,৩৭০, মাহি ১৩,৪০৭ আর রনির ভোট ১,৮৮৭

সর্বশেষ

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT