দক্ষিণাঞ্চলের ১১ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। জেলাগুলোয় দূরপাল্লার বাস চলছে না।
লোকাল বাস এবং অন্যান্য পরিবহন চলছে খুব কম। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রচলিত আইনে সড়ক দুর্ঘটনার মামলা নিষ্পত্তির দাবিতে শনিবার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধর্মঘট ডাকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাও প্রচলিত আইনে নিষ্পত্তির দাবি জানায় ফেডারেশন।








