চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-এ ছোট তিশার কথা মনে আছে?

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৬:৩৪ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
আঁখি চরিত্রে অভিনয় করা জাহিন নাওয়ার হক ইশা

আঁখি চরিত্রে অভিনয় করা জাহিন নাওয়ার হক ইশা

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‍‘আঁখি এবং তার বন্ধুরা’। ছবিতে নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। শনিবার দুপুরে ‘আঁখি ও তার বন্ধুরা’র পুরো টিম এসেছিলেন চ্যানেল আই ভবনে। সেখানেই ছবিতে কাজ করার অভিজ্ঞতা এবং নিজের ভালোলাগার নানা গল্প অবলীলায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে বললেন তিনি-

শুরুতেই ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিতে একজন অন্ধ কিশোরীর ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, আমি শিশুশিল্পী হিসেবে অনেক কাজ করলেও, এধরণের চরিত্রে কখনও কাজ করিনি। আমাকে এর জন্য পুরো ছয় মাস প্রশিক্ষণ নিতে হয়েছে। শুধু আমাকে নয়, টিমের সব বন্ধুদের এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণের বাইরেও আমি বাসায় গিয়ে অনেক প্র্যাকটিস করতাম। মিরপুরে যে ব্যাপ্টিস্ট মিশন রয়েছে অর্থাৎ যেখানে দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা দেয়া হয় আমি সেখানে গিয়েও দেখেছি, শিখেছি। এমনকি ব্রেইল পদ্ধতিটাও আমাকে কিছুটা আয়ত্ব করতে হয়েছে।

‘আঁখি এবং তার বন্ধুরা’ ছবিতে অভিনয় করা ইশা এবং শিশুশিল্পীরা
‘আঁখি এবং তার বন্ধুরা’ ছবিতে অভিনয় করা ইশা এবং শিশুশিল্পীরা

ছবির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, বান্দরবানে আমরা দুই দফায় মোট ১৫ দিনের মতো কাজ করেছি। সাংগু নদীতেও আমাদের শুটিং হয়েছে। ঢাকায় লালমাটিয়া গার্লস স্কুলে শুটিং করেছি। আমরা মোট ১০ জন শিশুশিল্পী ছবিতে কাজ করি। শুটিংয়ের বাইরে প্রতিটি মুহূর্তকে আমরা অনেক উপভোগ করেছি। ছবিতে কাজ শেষ করার পরও সেই ঘোর থেকে বের হতে আমার সময় লেগেছে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ইশা। ভবিষ্যতে স্থপতি হওয়ার ইচ্ছা তার। পাশাপাশি অভিনয়টাকেও ধরে রাখার ইচ্ছা। কাজ করতে গিয়ে সকলের কাছে কতখানি সহযোগিতা পেয়েছে জানতে চাইলে বলেন, আব্বু-আম্মুর সাপোর্ট তো সবসময়ই ছিল। এছাড়া আমার শিক্ষক শিবলী মোহাম্মদ, বেনজীর সালাম, স্বপন চোধুরী তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। অন্যদিকে বন্ধুদের সহযোগিতা, অনুপ্রেরণার কথা ভুলবার নয়। তারা খুব এক্সসাইটেড আমার ছবি মুক্তি নিয়ে। ওরা বলেছে, সবাই আমার ছবি দেখতে চায়।

তার কাছে আরও জানতে চাওয়া হয়, আপনি যে বলছিলেন শিশুশিল্পী হিসেবে অনেক কাজ করেছেন, সেটা কোথায়?

‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে আমি তিশার ছোটবেলার চরিত্রে অভিনয় করি। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজের বিশেষ পর্বগুলোতে কাজ করেছি। ২০০৮ সালের দিকে গ্রামীনফোনের বিজ্ঞাপনে কাজ করেছি। রেডিওতে নিয়মিত ভয়েস ‍দিচ্ছি। ছোটবেলায় বেশ কয়েকটি নাটকে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছি। ছায়ানটে নিয়মিত গানের চর্চা চালিয়ে যাচ্ছি। সেখানে তৃতীয় সেমিস্টারে পড়ছি আমি।

Reneta

মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘আঁখি এবং তার বন্ধুরা’ ছবিটির সহপ্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এর আগেও মোরশেদুল ইসলাম বেশ কয়েকটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন। তা মধ্যে উল্লেখযোগ্য ‘দীপু নাম্বার টু’ ‘আমার বন্ধু রাশেদ’। ‘আঁখি এবং তার বন্ধুরা’ ছবিটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT