চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাই উপকূলে অভিবাসীদের মানবেতর জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ১৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ড উপকূলে বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসী বহনকারী নৌকায় মানবেতর জীবন যাপনের চিত্র ধারণ করেছেন এক থাই সাংবাদিক। নৌকার মানুষেরা থাইল্যান্ডে থাকতে চান না এমনটা বলে থাই সরকার তাদের ফিরিয়ে দিলেও, অভিবাসীদের বক্তব্য ভিন্ন।

তবে সমস্যার দ্রুত সমাধানে ২৯ মে থাই প্রধানমন্ত্রী আঞ্চলিক বৈঠক আহবান করেছেন। বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে মিয়ানমার।

প্রায় আড়াই মাস সাগরে থাকা মানুষের আহাজারি চলছেই। মাথা গোঁজার ঠাঁই চেয়েও থাই সরকারের মন গলাতে পারেননি তারা। বড়জোর মাঝেমধ্যে হেলিকপ্টার আর নৌকা থেকে ছুঁড়ে দেয়া হয় খাবার আর পানি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড উপকূলে চলমান অভিবাসী সমস্যার খণ্ডচিত্র একইরকম।

থাই সরকার ও নৌ-বাহিনীর বক্তব্য, ভেসে আসা এসব অভিবাসীর থাইল্যান্ডে থাকার ইচ্ছে নেই। পাচারকারীরা তাদের মাঝ সাগরে ফেলে রেখে গেছে। নৌকার বিকল ইঞ্জিন মেরামত করে অনভিজ্ঞ চালককে থাই নৌ-বাহিনী শিখিয়ে দেয়, কি করে পৌঁছাতে হবে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া।

একমাত্র থাই সাংবাদিক তাপহানি ইয়েত্রিচাইকে নৌকার ভেতরের চিত্র ধারণের অনুমতি দিয়েছিলো থাই সামরিক বাহিনী। তার ধারণ করা ভিডিও বলছে, বাইরের চেয়েও নৌকার ভেতরের চিত্র আরো করুণ। তুলনা চলে শুধু কোনো মহামারি বা দুর্ভিক্ষের সঙ্গে। নৌকার অনেকেরই জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন।

তারপরও বিকল ইঞ্জিন সচল করে চলছে নতুন করে সাগর যাত্রা। কিন্তু সে যাত্রা আরো অনিশ্চয়তার। থাই সরকার যেভাবে তাদের ফিরিয়ে দিয়েছে, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াও একই কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীসাগরে ভাসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT