চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে পুলিশের গুলিতে সেই সেনা সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-সেনা সদস্য-সেনা সদস্যের গুলিতে নিহত

থাইল্যান্ডের নাখোন রাটকাসিমা শহরে জনসাধারণের ওপর এক সেনা সদস্যের অতর্কিত গুলির পর আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাখোন রাটকাসিমায় (কোরাট নামেও পরিচিত) কমান্ডিং অফিসার কর্নেল আনানথারোট ক্রাসেইকে গুলি করে সুয়াথাম ফিথাক সামরিক ক্যাম্প থেকে অস্ত্র চুরি করে বেরিয়ে পড়েন জাকরাফান্থ থম্মা নামের ওই সেনা সদস্য।

এরপর পাশের একটি শপিং মলে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান তিনি। এতে ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যসহ ২০ জন প্রাণ হারান। ওই মার্কেটে বেশ কয়েকজনকে জিম্মিও করেন থম্মা।

সেসময় আত্মসমর্পণ করানোর উদ্দেশ্যে ওই তার মাকে মার্কেটে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী, যেন তিনি থম্মাকে বুঝিয়ে আত্মসমর্পণ করতে রাজি করাতে পারেন।

কিন্তু এরই মাঝে একবার শপিং মল ভবনটির পেছন দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন ৩২ বছর বয়সী এই সন্দেহভাজন।

থাইল্যান্ড-সেনা সদস্য-সেনা সদস্যের গুলিতে নিহত
নিহত সন্দেহভাজন হামলাকারী

অভিযান চলাকালে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুলিশ নিশ্চিত করে যে বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কিন্তু অভিযান সম্পর্কে এর বেশি কিছু জানানো হয়নি।

Reneta

হামলার কারণ এখনো জানা যায়নি। থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কংচিপ তন্ত্রাওয়ানিত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা জানি না তিনি কেন এমনটা করলেন। অবস্থা দেখে মনে হচ্ছে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT