চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে গণভোটের রায় নতুন সংবিধানের পক্ষেই

জামিল আক্তারজামিল আক্তার
৮:০৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডের নতুন সংবিধান পাশের প্রশ্নে গণভোট শেষ হয়েছে। ভোট শেষে
পূর্বাভাস বলছে, নতুন সংবিধানের পক্ষে ৬২ শতাংশ ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে
৩৮ শতাংশ।

ভোটে হ্যাঁ জয়ী হলে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার।

থাইল্যান্ডে গণভোটের বিষয় ছিলো সামরিক সরকার মনোনিত কমিটির তৈরি করা নতুন সংবিধান। ২০১৪ সালে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে টানা বিক্ষোভের পর ক্ষমতা দখল করে সংবিধান বাতিল করেছিল দেশটির সেনাবাহিনী।

গণভোটের ফল নতুন সংবিধানের পক্ষে গেলে ২০১৭ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, রাজনৈতিক দলগুলো বলছে, সেনাবাহিনী প্রস্তাবিত সংবিধান পাস হলে ভবিষ্যত সরকারকে সামরিক বাহিনীর নির্দেশিত পথেই দেশ চালাতে হবে। তাই ভোটের আগেই প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন রাজনৈতিক দল।

প্রস্তাবিত সংবিধান অনুযায়ী পার্লামেন্টের নিম্ন কক্ষে কোনো একক রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া সিনেটের ২৫০ সদস্য নির্বাচনের এখতিয়ার সেনাবাহিনীর হাতে থাকবে। ফলে সিনেটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনও পরোক্ষভাবে সেনাবাহিনীর হাতেই থাকছে দাবি গণতন্ত্রবাদীদের।  

সেনা সরকারের সংবিধান প্রণেতারা অবশ্য রাজনৈতিক নেতৃবৃন্দের কলহ নিরসনে এটিকেই একমাত্র সমাধান হিসেবে দাবি করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ড গণভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT