এক সপ্তাহ পর লাওসের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর ফিরতে যাওয়া সেই ম্যাচের আগে প্রথম প্রস্তুতিটা ভাল হল না অ্যান্ড্রু অর্ডের দলের। থাইল্যান্ডের লিগ ওয়ানের দল রাচাবুরি এফসির কাছে শেষ মূহুর্তের গোলে হেরে গেছে বাংলাদেশ।
সোমবার মিতর ফল স্টেডিয়ামে ম্যাচের ৮৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। শেষ সময়ে আর সেই গোল শোধ করা যায়নি।
লাওসের বিপক্ষে ২৭ মার্চ লাও স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। প্রস্তুতি হিসেবে ১৯ মার্চ থাইল্যান্ডে পৌঁছায় লাল-সবুজদের দল। ২৩ মার্চ ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন মামুনুলরা।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর একদিন বিরতি নিয়ে ২৫ মার্চ লাওসে উড়াল দেবে বাংলাদেশ। ২৭ মার্চের ম্যাচ দিয়ে অবসান ঘটবে ২ বছরের আন্তর্জাতিক নির্বাসনের।








