চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রয়ীর ১৩৭ গোল!

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১:৩৯ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

একটা সময় ছিল বার্সেলোনা মানে মেসি কিংবা মেসির বার্সেলোনা। তবে ওই বার্সেলোনা এখন আর মেসি নির্ভর নয়।এখনকার বার্সেলোনা ত্রয়ী নির্ভরতার প্রতীক।

মেসি সুয়ারেস আর নেইমারের অসাধারণ পারফরমেন্সে গত বছর ছয়টি শিরোপার পাঁচটিতেই জয় পায় বার্সেলোনা (লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ)।

গত বছর বার্সেলোনার সর্বমোট ১৮০ গোলের মধ্যে ১৩৭টি গোলই করেছে মেসি সুয়ারেস আর নেইমার। এরমধ্যে মেসি ৪৮, সুয়ারেস ৪৮ আর নেইমার করেছে ৪১ গোল। গত জানুয়ারী থেকে জুনের মধ্যেই ১০৭ গোল করেন এই ত্রয়ীরা।

Banglabid

পরের ৭৩টি গোল আসে আগস্ট থেকে ডিসেম্বরে। এর মাঝে প্রায় আড়াই মাস ইনজুরিতে মাঠের বাইরে ছিল লিও মেসি। দলের ৭৬ শতাংশ গোলই এসেছে মেসি-সুয়ারেস-নেইমারের কাছ থেকে।

এর মধ্যে ত্রয়ীরা এক সঙ্গে গোল করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচসহ ফাইনালেও। ফাইনাল ম্যাচগুলোতে তারা করেছেন ১২ গোল। কোপা ডেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক করেন জোড়া গোল।

উয়েফা সুপার কাপেও সেভিয়ার বিপক্ষেই আবারো মেসির পা থেকে জোড়া গোল। রিভার প্লেটের বিপক্ষে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপেও মেসি একটি গোল করেন, এছাড়াও রিভার প্লেটের বিপক্ষে গোল পায় সুয়ারেস আর নেইমার।

Reneta

বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দূর্দান্ত গোল করেন নেইমার। সুয়ারেসও গোল পান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

বার্সেলোনা যেন এখন রেকর্ডের বরপুত্র। ২০১৫ সালে ৬৫ ম্যাচের মধ্যে ৫১টি জয় বার্সেলোনার। শতকরা ৭৮.৪ শতাংশ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। ২০১৪ সালের ১৭৮ গোল দিয়ে এক বছরে সর্বোচ্চ গোল রেকর্ড দখল করেছিল রিয়াল মাদ্রিদ।

রেকর্ডটি পরের বছরই দখল করে নিল বার্সেলোনা। তাদের গোল সংখ্যা ১৮০। এর আগে ২০১১ সালে ১৭০ এবং ২০১২ সালে ১৭৫টি গোল দিয়েছিল প্রতিপক্ষের জালে। এতো কিছু অর্জনের পরও বার্সা শিবিরে পিন পতন নিরবতা।

কোচ লুইস এনরিকে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন, তার খেলোয়াড়রা ক্ষুধার্থ। জয়ের জন্য তারা মরিয়া। আর গত বছর আামদের কি অর্জন সেদিকে তাকাতে চাই না, নতুন বছরে আমাদের অর্জন নেই।তাইতো নুতন বছরে নতুনভাবেই জয়ের মিশন শুরু করব।

সত্যিই যদি বার্সেলোনার গেম প্ল্যান এমনটাই হয়….তাহলে এ বছরে বোধহয় কোন শিরোপা থেকেই পিছু হটবে না তারা। কারণ তাদের যে কাণ্ডারী এমএসএন (মেসি, সুয়ারেস, নেইমার)।

তাছাড়াও গত বছর দলে ভিড়লেও ট্রান্সফার জনিত সমস্যার জন্য মাঠে নামতে পারেনি মাঝ মাঠের খেলোয়াড় আরদা তুরাণ। ইনিয়েস্তার সঙ্গী হয়েই গোল মুখে ত্রয়ীদের মুহুর্মুহু পাস দেবেন।

এখন দেখার বিষয় নতুন বছরে কতটা ক্ষিপ্রতা নিয়ে খেলে ত্রয়ীর বার্সেলোনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএসএনবার্সেলোনামেসি সুয়ারেস নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

পরবর্তী

ত্রয়ীর ১৩৭ গোল!

পরবর্তী

চুয়াডাঙ্গায় ৬ জনকে গণপিটুনি

রুনা লায়লার বাড়িতে কুমার শানু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT