চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিভুজ মালিকানা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
বিনোদন
A A
রাবতা এবং মাগাধীরা ছবির পোস্টার

রাবতা এবং মাগাধীরা ছবির পোস্টার

এতদিন শোনা যাচ্ছিল বলিউডের ‘রাবতা’ ছবিটি নাকি আরেক তেলেগু ছবি ‘মাগাধীরা’র (২০০৯) নকল। কিন্তু এই বিতর্কে নতুন করে যোগ হয়েছে আরেকটি অভিযোগ। আর সেই অভিযোগ করেছেন, ১৯৯৮ সালে প্রকাশিত ‘চান্দেরী’ উপন্যাসের লেখক এসপি চারী। তার অভিযোগ হলো, ‘মাগাধীরা’ ছবিটি আসলে তার উপন্যাস ‘চান্দেরী’কে নকল করে বানানো হয়। শুধু প্রধান চরিত্রগুলোর নাম পরিবর্তন, আর তাদের সম্পর্কের ক্ষেত্রে কাজিন বানিয়ে, বাকি সব কিছুই তার উপন্যাসের নকল বলে দাবি করছেন উপন্যাসের লেখক। তাই কপিরাইট আইনের আওতায়, এবার তিনি ক্রেডিট চান ‘মাগাধীরা’র পরিচালক এস এস রাজমৌলির কাছে।

‘রাবতা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৯ জুন। কিন্তু আইনি জটিলতায় বেশ বিপাকে পড়েছে ‘রাবতা’। কারণ, ‘মাগাধীরা’র টিম ইতিমধ্যেই হায়দরাবা​দ আদালতে মামলা ঠুকে দিয়েছে। গল্প চুরি, কপিরাইট আইন লঙ্ঘন এসব জটিলতায় ‘রাবতা’র মুক্তি নিয়ে ঝামেলা দেখা দিয়েছে। এরই মাঝে নতুন করে শোনা গেল আরেক নকলের গল্প। তাই স্বভাবতই প্রশ্ন দেখা দিয়েছে, ‘আসলে কে কাকে নকল করেছে?’ টাইমস অব ইন্ডিয়া।

 

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে বব ডিলানের ‘নোবেল বক্তৃতা’

পরবর্তী

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

পরবর্তী
মৌলভীবাজারে

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

বিক্রম চট্টোপাধ্যায়

আগাম জামিন চেয়েছেন বিক্রম

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT