ত্রিদেশীয় সিরিজ জেতা বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন।
এক ফেসবুক স্ট্যাটাসে এই তারকা লিখেছেন,‘ ত্রিদেশীয় সিরিজ জেতায় বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে জানাই অভিনন্দন। ভারতের মাঠে ভারতকে ৭ উইকেটে হারানোর মুহূর্তটি বাংলাদেশীদের জন্য গৌরবের।






