চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিদেশীয় সিরিজ জেতার ‘দারুণ সুযোগ’ দেখছেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এখনও কোনো ত্রিদেশীয় সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সে আক্ষেপ পূরণের সুযোগ হিসেবে দেখছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার মনে করেন প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হওয়ায় কাজটা তুলনামূলক সহজ হবে।

‘আমরা জেতার আশা করছি। আমরা অবশ্য খুব বেশি ত্রিদেশীয় সিরিজ খেলিনি। তবে একবার ফাইনাল খেলেছিলাম। এটা একটা দারুণ সুযোগ হয়ে আসছে। যে দুই প্রতিপক্ষের সঙ্গে খেলা হবে, তাদেরকে আমরা ভালভাবে চিনি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি। ওরাও আমাদের জানে অবশ্য। আমরা আরও যে কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবো, এই দিনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করবো এই ক’দিনে আমরা দারুণ একটা প্রস্তুতি নিতে পারবো।’ বলছিলেন তামিম।

গত দুই-তিন বছরে ওয়ানডে ফরম্যাটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে যেকোনো প্রতিপক্ষের সামনেই ফেভারিট হয়ে মাঠে নামে মাশরাফীবাহিনী। এমন সময়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ফেভারিট কিনা-এমন প্রশ্নে তামিম বলেন, ‘বাংলাদেশে খেলা, আমাদের হোমগ্রাউন্ড। সুতরাং আমাদেরই ফেভারিট হওয়া উচিত।’

নিজেদের এগিয়ে রাখলেও প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না তামিম, ‘আমার কাছে মনে হয়, খুবই আকর্ষণীয় একটা সিরিজ হবে। অন্য যে দুটি দল আছে, দুই দলই ভালো। শ্রীলঙ্কা ভালো দল। এ ছাড়া জিম্বাবুয়েও তাদের দিনে ভয়ঙ্কর হতে পারে।’

আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশের মাটিতে ২০১০ সালে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ হয়েছে। অংশ নেয় বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT