চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ কার্যক্রমের খোঁজ নিলেন আ. লীগের কেন্দ্রীয় নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
রাজনীতি
A A

দেশজুড়ে ত্রাণ কার্যক্রমের খোঁজখবর নিলেন ও নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে শেষে তার আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে দলীয় সভাপতির নানা নির্দেশনা পৌঁছে দেন।

বৈঠকে তারা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে করোনাভাইরাস, ত্রাণ কার্যক্রম ও ধান কাটার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের খোঁজ খবর নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনা সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেন।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন: আমরা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের কাছে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ত্রাণ বিতরণের নির্দেশনা প্রদান করেছি। একই সাথে অসহায় ও দুস্থ মানুষের তালিকা সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং তৃণমূল নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করতে বলেছি। আমরা তাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে প্রয়োজনে দলীয় ভাবে তাদের পাশে কিভাবে আরো বেশি থাকা যায় সে বিষয়ে আলোচনা করেছি। আমরা আগামীতে নিয়মিত বৈঠক করে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় কাজ করব।

বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন: দেশব্যাপী জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলে সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা তাদের কাছে পৌঁছে দিয়েছি।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউনেও কাটতে হবে সাঁতার, তাই ৭ হাজার ডলারে সুইমিংপুল ভাড়া

পরবর্তী

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন

পরবর্তী

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন

চট্টগ্রামে করোনায় মৃত্যু হলে সব দায়িত্ব রাউজান উপজেলা চেয়ারম্যানের

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT