চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের যত্নে বেকিং সোডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ন ০১, মার্চ ২০১৬
অন্যান্য
A A

সময় নিয়ে যদি আপনাকে বেশি ভুগতে হয় তাহলে ত্বকের যত্নে নিশ্চিন্তে বেকিং সোডার উপর নির্ভর করতে পারেন। রান্নাঘরে সবসময় এই উপকরণটি থাকেই। সহজেই ব্যবহার করা যায় বলে বেকিং পাউডার ব্যবহার করেই দূর করতে পারেন ত্বকের ছোটবড় কিছু সমস্যা। 

জেনে নিন ত্বকের যত্নে বেকিং পাউডার ব্যবহারের কিছু সহজ উপায়।

এতে ব্যাকটেরিয়ানিরোধক, ফাংগাস নিরোধক, এন্টিসেপটিক, প্রদাহ কমানোর মতো কিছু উপাদান থাকে। তাই বেকিং সোডাকে ফেসওয়াশ, ফেসমাস্ক, রোদে পোড়া ত্বকের প্রশান্তিতে, মরাকোষ দূর করতে এবং ত্বক পরিস্কার করতে কার্যকর বলেই জানান ত্বক বিশেষজ্ঞরা। 

ফেসিয়াল করতে গেলে বেশ খানিকটা সময় দরকার। যদি আপনার হাতে সেই সময় না থাকে কিন্তু ঝকঝকে ত্বক পেতে চান তাহলে নজর দিতে পারেন বেকিং সোডার দিকে। ভালো ফল পেতে তার সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। তারপর ত্বকে লাগান। চাইলে বেকিং সোডা আপনি ঘুমাতে যাওয়ার আগে ড্রাই শ্যাম্পু হিসেবেও ব্যবহার করতে পারেন।

মুখ, আন্ডারআর্ম, কুনই বা হাঁটুর কালো দাগ দূর করার কাজও করতে পারে বেকিং সোডা। সমপরিমাণ লেবুর রস আর বেকিং সোডা মিশিয়ে নিন। ঘন পেস্টটি আক্রান্ত ত্বকে লাগান। ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর দেখুন।

প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা। অ্যালুমিনিয়ামের কোনো প্রভাব ছাড়াই ডিওডোরেন্ট ব্যবহার করতে চাইলে অনায়াসে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করুন। খুব ভালো ফল পাবেন। 

Reneta

প্রায়শই আমাদের হাতে কোনো না কোনো কারণে গন্ধ হয়ে যায়। মাছ বা পেঁয়াজ-রসুনের গন্ধ হলে ১ টেবিলচামচ পানিতে ৩ টেবিল চামচ বেকিং সোডা মেশান। এবার ওই মিশ্রণ পুরো হাতে লাগান। ভালো করে মিক্স করুন তারপর ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। আর গন্ধ থাকবে না। 

দাঁত সাদা করতেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা। শুধু তাই নয় বেকিং সোডা আপনার দাঁত শক্তও করবে। ১/৪ কাপ বেকিং সোডার সঙ্গে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিন। দাঁত ব্রাশ করার ৪৫ সেকেন্ড আগে এই মিশ্রণ দাঁতে লাগান। তারপর ব্রাশ করে ফেলুন। তবে বেশিক্ষণ দাঁতে রাখবেন না তাহলে সেটা দাঁতের এনামেল নষ্ট করে দিবে। 

মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা। একগ্লাস পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিন। এক চুমুক মুখে নিয়ে কয়েক সেকেন্ড কুলকুচি করুন দেখবেন নতুন শ্বাস আর পরিস্কার মুখে অনেকটাই ফ্রেশ ফিল করছেন।

ব্ল্যাকহেড দূর করতেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা। বেকিং সোডাং ১ চামচ পানি মিশিয়ে নিন। সেটা ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। আর তারপর গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পার্থক্য টের পাবেন নিজেই।

Jui  Banner Campaign
ট্যাগ: ত্বকের যত্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT