চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ‌‌‌’জীবনের জয়রথ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
শিল্প সাহিত্য
A A

মুক্তিযুদ্ধের শুরুর নায়কদের একজন তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। মুক্তিযুদ্ধের স্মৃতি, রাজনীতি, জেল জীবনের আখ্যান তুলে ধরেছেন তার প্রকাশিত গ্রন্থ ‌‌‌’জীবনের জয়রথ’ এ। বইটি প্রকাশ পেয়েছে শ্রাবণ প্রকাশনী থেকে। বইটির মূল্য ৮০০ টাকা। এর আগে একই প্রকাশনী থেকে এই বইয়ের প্রথম ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। 

শ্রাবণ প্রকাশনী থেকে জানানো হয়েছে, করোনাকালীন সময়ে ঘরে বসে আগ্রহীরা অনলাইনে বিকাশে কিনতে পারবেন ৬০০ টাকায়। কুরিয়ার চার্জ ফ্রি!

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম-এর লেখা ‘জীবনের জয়রথ’ মুক্তিযুদ্ধ, রাজনীতি ও জেল জীবন নিয়ে লেখা এই বইয়ে তাঁর জীবন সংগ্রাম কর্মময় জীবনের কথা তুলে ধরেছেন। ৩৭ বছরের ব্যবধানে ১৯৭১ এবং ২০০৮-এর স্মৃতিচারণে রচিত ‘জীবনের জয়রথ’। এ বইয়ে যেমন ইতিহাসের উপকরণ আছে তেমনি উপন্যাসেরও স্বাদ আছে।

বইটি জীবনের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় আবার উপন্যাসও নয়। এই দুটোর সমন্বয়ে লেখক একটি নতুন ধারা সৃষ্টি করেছেন যাকে স্মৃতিচারণভিত্তিক উপন্যাস বলা যায়। তথ্যের দিক দিয়ে এই বইয়ে বাংলাদেশের জন্মের ইতিহাসের কয়েকটি মাইলফলকের সাক্ষ্য লিপিবদ্ধ আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও দীক্ষার সম্মোহনী শক্তিতে উজ্জীবিত হয়ে একজন আমলা কীভাবে সশস্ত্র মুক্তিযোদ্ধা হলেন তার ধারা বর্ণনা রয়েছে। ১৯৭১ সালে শ্বাসরুদ্ধকর ঘটনা প্রবাহের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক উপাখ্যান এতে রয়েছে যার ফলশ্রুতিতে ১৭ই এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করে।

লেখক এই ঐতিহাসিক নাটকীয় ঘটনার একজন সংগঠক ও সাক্ষী হিসেবে তার স্মৃতিচারণ করেছেন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী তার আলোচনার পরিধি আরও ব্যাপক করে বাংলাদেশের স্বাধীনতা-উত্তর রাজনীতি, জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং পরবর্তীতে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রের একটি সংক্ষিপ্ত কিন্তু জ্ঞানগর্ভ বিশ্লেষণ দিয়েছেন। এই বইটিতে প্রাচীনকালের কথপোকথনের আদলে ঘটনাগুলোকে উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে।

বাংলাদেশের অস্থিরতা ও বৈশ্বিক রাজনীতির প্রভাবে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করে। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাক্ষ্য দিতে অস্বীকার করলে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।কারাবরণের দুঃসহ প্রতীক্ষা, বন্দিজীবনের হতাশা ও অতীত গৌরবের স্মৃতির মধ্যে টানাপোড়েনকে তিনি অনবদ্যভাবে তার লেখনিতে উপস্থাপন করেছেন। বন্দি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক কাঠগড়ায় বসার বিরল সৌভাগ্য তার হয়েছিল। শেখ হাসিনার অদম্য সাহস ও জনমানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার চিত্র বইটিতে ফুটে উঠেছে। সেই সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের টুকিটাকি। একইসঙ্গে লেখক অন্যান্য কারাবন্দিদের সুখ-দুঃখ, বেদনার সঙ্গী হয়ে গিয়েছিলেন। আশা-নিরাশার মধ্যে তিনি জীবন, প্রকৃতি ও পৃথিবীকে অনন্য ভালোবাসা আর মমতায় বরণ করেছেন। তাই তো ‘জীবনের জয়রথ’।

Reneta

১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সনদ পাঠ এবং সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অন্যতম প্রধান আয়োজক এবং সংগঠক ছিলেন। বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০২ সালে তিনি অবসরে যান। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এখনও সেই দায়িত্বে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বইশ্রাবণ প্রকাশনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দিচ্ছে সম্পূর্ণ অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ!

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে: তথ্যমন্ত্রী

মে ৩, ২০২৬

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT