ঈদের বিশেষ অনুষ্ঠান শেষে চলতি সপ্তাহের শুরু থেকেই নিয়মিত অনুষ্ঠানে ফিরেছে টেলিভিশন চ্যানেলগুলো। আর নিয়মিত প্রচারে ফিরেও দারুণ সব অনুষ্ঠান নিয়ে হাজির চ্যানেল আই।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) থেকে চ্যানেল আইয়ের দর্শক দেখতে পারবেন তারকা নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘রূপালী জ্যোৎস্নায়’।
পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন তৌকীর আহমেদ। নাটকটি চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে।
এ ধারাবাহিকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, তানজিকা আমীন, মৌটুসী, শ্যামল মাওলা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।
৫২ পর্বের মধ্যে ৮ পর্ব গেল ঈদুল আযহায় প্রচার হয়েছে।








