চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“তোমার শিল্পকর্মে গ্রেনেড কেনো?”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গুলশানে নিহতদের একজন ইশরাত আকন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি। তরুণ শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরতেন নিজের গ্যালারি ইন্সটিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভের(IAC)মাধ্যমে। শিল্পানুরাগী এই মানুষটি সবসময় ছিলেন অসুন্দরের বিরুদ্ধে। নিজের অভিজ্ঞতায় ইশরাত আকন্দের এই দিকটির স্মৃতিচারণা করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থী ওবায়দুল কবির রিক্ত।

এক স্ট্যাটাসে চারুকলার ক্রিয়েটিভ সিরামিকসের ছাত্র রিক্ত লিখেছেন,‘এই হাসিমাখা মুখটা আর কখনো কোন শিল্পকর্ম দেখে খুশিতে উদ্বেলিত হবে না। আমাদের এই প্রজন্মের জুনিওররা কখনো জানবে না যে ইশরাত আপু তার নিজের গ্যালারীতে কত তরুণ প্রজন্মের শিল্পীদের এক্সিবিশন করার সুযোগ করে দিয়েছিলেন । যে সময়টাতে নাকউঁচু স্বভাবের গ্যালারী কর্ণধারেরা জুনিওর শিল্পীদের গ্যালারী বুকিং দিতে চাইতো না।

২০১২ তে ইশরাত আপুর সাথে পরিচয়। গুলশান ১ এর IAC তে এক প্রদর্শনীতে আমার ভাস্কর্য দেখে মুগ্ধ হয়েছিলেন । সেদিন আমার পোর্টফলিও দেখতে চেয়েছিলেন আপু।

আমার কাজের ছবিগুলো দেখে বলেছিলেন- রিক্ত, শিল্পকর্ম হবে সুন্দর আর সাবলীল। যা দেখে মানুষের ভালোলাগা কাজ করবে। তোমার শিল্পকর্মে গ্রেনেড কেনো? নাহ তোমার এই কাজের সাথে ওগুলো মানায় না। ভয়ঙ্কর খুব!! দেখেই ভয় লাগে!!

আমার জীবনের দ্বিতীয় গ্রুপ এক্সিবিশনটা আপুর গ্যালারীতেই। আপু নিজেই সুযোগ করে দিয়েছিলেন জুনিওর শিল্পীদের জন্য । এক্সিবিশনের নামটা খুব সম্ভবত Young Voice হবে। যাইহোক আমি আমার পরবর্তী শিল্পকর্মগুলোতে কখনোই আর কোনো ধরনের ভয়াবহতা তুলে আনিনি।

যে মানুষটা এতটুকু অসুন্দর সহ্য করতে পারতেন না। সেই মানুষটাই অসুন্দরের কাছে পরাজিত হলেন। গতকাল গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মিদের মধ্যে থাকা ইশরাত আপু মৃত্যুবরণ করেছেন ।

Reneta

গতকাল রাতেও একবারের জন্য কল্পনা করিনি আমার প্রিয় মানুষগুলোর একজন ভয়ঙ্কর কোন সময়ের মধ্যে দিয়ে জীবনের শেষ মুহূর্ত পার করছে ।

সরি আপু, আপনার ক্লে পটারিগুলো করে দিতে পারলাম না”। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT