চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমার আব্বার নাম কী? শেখ মুজিবুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

এবছর গবেষণায় একুশে পদক পাচ্ছেন সৈয়দ আকরাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে আকরম হোসেন ছাত্রী হিসেবে পেয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ‘বিনয়ী ও নম্র-ভদ্র পরিবারের সন্তান’ হিসেবে জানা শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে চিনতে পারার ঘটনাটি তিনি জানিয়েছিলেন শিক্ষার্থীদের। বিনয় ও সৌজন্যতাবোধের অসামান্য উদাহরণ সেই ঘটনাটির কথা ফেসবুকে লিখেছেন সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী।

“একুশে পদক পেতে যাচ্ছেন আমার শিক্ষাগুরু সৈয়দ আকরম হোসেন।” শিরোনামে জয়দেব নন্দী লিখেন,

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আকরম হোসেন; এম.এ শ্রেণীতে তিনি আমাদের উপন্যাস পড়াতেন। স্যারের মুখে শোনা, সত্য মনে হওয়া ঘটনাটি জানতে পারি-আমার সৃষ্ট একটি অনভিপ্রেত ঘটনার মাধ্যমে।

আমার বন্ধু অনিমেষ প্রতিদিন দেরিতে ক্লাসে ঢুকতো। ক্লাসে দেরি করে ঢুকলেও ভালো আবৃত্তি করার কারণে স্যারের কাছে অনিমেষ পার পেয়ে যেতো। হঠাৎ আমি একদিন অনিমেষ হয়ে গেলাম; কিন্তু পার পাইনি। সকাল ১০ টায় আকরম স্যারের টিউটোরিয়াল ক্লাস। স্যারের নিজ কক্ষে স্যার টিউটোরিয়াল ক্লাস নিতেন। এতোদিনে স্যারের প্রতি ভয়, ভালোবাসা ও ভক্তি জন্মে গেছে তাঁর অসাধারণ বাচনভঙ্গি, দৃঢ় ভাব-গাম্ভীর্য, বিষয়ের গভীরে নিয়ে যাওয়ার ক্ষমতা ও চিন্তাকে শাণিত করার মহামন্ত্র দানের জন্য। ঘুম থেকে দেরি করে উঠবার কারণে ক্লাসে যেতে ১০ মিনিট দেরি হলো। দৌঁড়াতে দৌঁড়াতে স্যারের কক্ষের সামনে গেলাম। ঘেমে ততক্ষণে জামা ভিজে গেছে। দরজা আলগা করতেই স্যারের রুদ্রমূর্তি। আমার আগেই অনিমেষ ক্লাসে আসছে দেখেই আমি ভ্যাবাচ্যাকা বনে গেলাম। অবস্থা দেখে অনিমেষ মিচকি মিচকি হাসছে। আমার হযবরল অবস্থা দেখে স্যার গম্ভীর গলায় বলে উঠলো, ‘মিছিল করে আসলে নাকি? নাকি মারামারি করে আসলে?’ আমার কোনো প্রত্যুত্তর নেই। স্যার রেগে ক্লাস নেয়া বাদ দিয়ে আমাকে বয়ান দিতে থাকলেন। অন্য সহপাঠীরা আমার দিকে তাকিয়ে গোঁফের তলে হাসছে দেখে আমার লজ্জা ও রাগ দুটোই হচ্ছিল। স্যার বয়ান দিতে দিতে উচ্চকণ্ঠে বললেন, বসতে পারো। ভয় ও লজ্জা সাথে নিয়ে জড়োসড়ো হয়ে বসলাম। আমার ত্রিভঙ্গ অবস্থা দেখে স্যার নরম স্বরে বললেন,“দেখো বাবা, তুমি যে বেতের চেয়ারে বসে আছো; ওই বেতের চেয়ারেই বসে নিয়মিত ক্লাস করতো জাতির জনকের মেয়ে শেখ হাসিনা। সেও তো ছাত্ররাজনীতি করতো। কোনোদিন তো তাকে ক্লাস ফাঁকি দিতে দেখিনি, বা ক্লাসে দেরি করে আসতেও দেখিনি। বিনয়ী ও নম্র-ভদ্র পরিবারের সন্তান হিসেবে তাকে আমি জানতাম; কিন্তু অনেক দেরিতে জানতে পারি যে, সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। টিউটোরিয়াল ক্লাস চলাকালীন হাসিনা একদিন আমাকে বললো, স্যার আমাকে একটু জরুরী বাসায় যেতে হবে। আপনি যাবার অনুমতি দিলে আমি বাসায় যেতাম। আমি রেগে বললাম, ক্লাস শেষ করে গেলে কি হয় না? হাসিনা কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলো। হাসিনার অবস্থা দেখে আমি একটু নরম হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার বাসা কোথায়?

হাসিনা নিচু স্বরে বললো, স্যার ধানমন্ডি। আমি মনে মনে বললাম, বাংলা বিভাগে পড়ে…বাসা ধানমন্ডি? কৌতূহলী হয়ে আবারো জিজ্ঞাসা করলাম, তোমার আব্বা কি করেন? হাসিনা বললো, আব্বা রাজনীতি করেন। কৌতূহল আমার আরো বেড়ে গেলো।
আমি জিজ্ঞাসা করলাম, তোমার আব্বার নাম কি?

Reneta

হাসিনা ভয়ে ভয়ে বললো, শেখ মুজিবুর রহমান।

কিছুক্ষণের জন্য মেয়েটা আমাকে চুপ থাকতে বাধ্য করলো।”

আমরা স্যারের কথাগুলো অবাক বিস্ময়ে শুধু শুনলাম। স্যার শুধু বললেন, যাও আগামীদিন দেখা হবে। স্যারের বর্ণিত ওই সত্য ঘটনা আজো মনে করে প্রাণিত হই, প্রকৃত মানুষ হবার আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে ওঠে। স্যারকে শুধু বলতে ইচ্ছে করে, স্যার আমরা মানুষ হতে চাই। দোয়া করবেন।”

বিভিন্নক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে ২০১৭ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে  পদক তুলে দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে পদক
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT