চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমরা আমায় ছিনো নি…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ পূর্বাহ্ন ২২, মার্চ ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কবি নির্মলেন্দু গুণের স্ট্যাটাস লিখে স্বাধীনতা পদক দাবী করা এবং সরকারের সেই পদক দেওয়ার সিদ্ধান্তের ঘোষণার পরে সরগরম পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টিকে নানান জনে নানানভাবে ব্যাখ্যা করছেন।

এবার ফেসবুকে এই বিষয়ে পোস্ট দিলেন সাবেক সাংবাদিক জহিরুল চৌধুরি। 

এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ৮০-র দশকে হবিগঞ্জে এসেছিলেন হেমাঙ্গ বিশ্বাস। উপমহাদেশের গণ সঙ্গীত সম্রাট হেমাঙ্গকে তখন হবিগঞ্জের অনেকেই চেনেন না। পরিচয়হীনতার সঙ্কটে নিজের আক্ষেপ জড়িয়ে হেমাঙ্গ সেদিন গেয়েছিলেন- 

“হবিগঞ্জের জালালী কইতর, 
সুনামগঞ্জের কুরা, 
সুরমা নদীর গাঙ্গচীল আমি শূন্যে দিলাম উড়া। 
শূন্যে দিলাম উড়া রে ভাই, যাইতে চান্দের শ’র (শহর)। 
ডানা ভাইঙ্গা পরলাম আমি কইলকাত্তার উপর।
তোমরা আমায় ছিনো নি?”
(তোমরা আমায় চেনো কি-না?)

এরপর ফেসবুক পোস্টে সাবেক এই ছাত্রনেতা লিখেন, বাংলাদেশে গত কয়েক দশকে শেকড় ছেড়া বেশকিছু ভাসমান মানুষ পয়দা হয়েছে। এরা গ্রাম বাংলার পাখ পাখালি, গাছ গাছালি আর শেকল ভাঙ্গার আধুনিক কবি নির্মলেন্দু গুণকে চেনে না। তাই গুণ’দা স্মরণ করিয়ে দিলেন তিনি এখনো বেঁচে আছেন। পুরস্কার দিয়ে তার এই বেঁচে থাকাকে অন্তত স্বীকৃতি দিক, যাদের হাতে এই স্বীকৃতির নৈবেদ্য। যারা গুণ’দাকে স্যাটায়ার করছেন, তাদের উদ্দেশ্যে বলছি- খোঁজ নিয়ে দেখুন গুণ’দা হয়ত পুরষ্কারের একটি টাকাও নিজের ভোগ বিলাসে ব্যয় করবে না। নিজের বাপ-দাদার ভিটেতে এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য যে পাঠাগার আর তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, তার জন্যেই অর্থের প্রয়োজন।

নির্মলেন্দু গুণকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই লেখক লিখেন, গুণ’দা আপনি দীর্ঘজীবী হউন। আপনি এই অকৃতজ্ঞ সরকারি লোকদের স্মরণ করিয়ে দিয়েছেন মাত্র- ‘তোমরা আমায় ছিনো নি?’ জগতের সব পুরস্কার আপনার প্রাপ্য হউক।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্মলেন্দু গুণস্বাধীনতা পদক
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT