চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলের দাম বাড়াতে সরবরাহ কমাবে ওপেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক । গত আট বছরের মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেয়া হলো।

ওপেকের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালেহ আল-সাদা বলেছেন, আগামী জানুয়ারি থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল করে তেল সরবরাহ কমানো হবে।

গত দু’বছর ধরে বাজারে তেলের সরবরাহ বেশি থাকায় দাম বেশ পড়ে গেছে। ২০১৪ সালের তুলনায় দাম এখন প্রায় অর্ধেক।

তবে নতুন ঘোষণার পর তা কার্যকর হওয়ার আগেই বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০ শতাংশ বেড়ে ৫১.৯৪ মার্কিন ডলার এবং ইউএস ক্রুড রোজ ৯ শতাংশ বেড়ে ৪৯.৫৩ ডলার হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওপেকভুক্ত দেশগুলোর পাশাপাশি ওপেকভুক্ত নয় এমন দেশগুলোকেও দিনে ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে বলা হয়েছে।

কোন দেশগুলো উৎপাদন কমাবে সে বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও রাশিয়া তেলের উৎপাদন কমাবে বলে নিশ্চিত করেছেন ওপেকের প্রেসিডেন্ট। আল-সাদা বলেন, “নিজেদের এবং বিশ্ব অর্থনীতির স্বার্থে ওপেকভুক্ত এবং ওপেকভুক্ত নয় এমন দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।”

Reneta

কিন্তু তেল উৎপাদন বা সরবরাহ কমানোর বিষয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যকার মতপার্থক্য ঐকমত্য বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি করেছিল। কারণ ইরান এ মুহূর্তে তেলের উৎপাদন কমাতে চায় না। অন্যদিকে তেলের উৎপাদন কমানোর ক্ষেত্রে সৌদি আরবও সিংহভাগ দায়িত্ব নিতে অনাগ্রহী। তবে শেষ পর্যন্ত তারা সবাই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে।

অবশ্য ওপেকভুক্ত নয় এমন দেশগুলো শেষ পর্যন্ত তাদের উৎপাদন কতটা কমাবে তার উপর এ সিদ্ধান্ত বাস্তবায়ন নির্ভর করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি তেলতেলের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT