চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলবাহী ট্রেন দুর্ঘটনায় পরিবেশ বিপর্যয়

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
৮:৫৫ অপরাহ্ণ ২১, জুন ২০১৫
বাংলাদেশ
A A

চট্টগ্রামের বোয়ালখালীতে ফার্নেস তেলবাহী ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পরও উদ্ধার করা যায়নি নদীতে পড়া তেল ভর্তি ওয়াগনগুলো। ফলে তেল ছড়িয়ে পড়ছে কর্ণফুলী নদী হয়ে বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর দশ কিলোমিটার উজান পর্যন্ত। রেল সচিব এই দুর্ঘটনাকে বড় বিপর্যয় বলে আখ্যায়িত করে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

শুক্রবার দুপুরে দোহাজারী পিকিং প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে যাওয়ার সময় রেলের ইঞ্জিনসহ চারটি তেলভর্তি ওয়াগন ধলঘাট এলাকায় সেতু ভেঙ্গে খালে পড়ে যায়। এতে প্রায় ৫০ টন ফার্নেস তেল ঐ খাল হয়ে কর্ণফুলী নদী ও হালদাতে ছড়িয়ে পড়ে।

ভয়াবহ এ রেল দুর্ঘটনা এবং তেল ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয়ের খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন রেল সচিব, রেল ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেল সচিব মোহাম্মদ ফিরোজ সালাহ উদ্দীন বলেন, তেলের যেই পরিমান আছে তা প্রায় ৪৮ থেকে ৫০ টন। এই ৫০ টন তেল পুরোটা এই অঞ্চলে ছড়িয়েছে।

রেল ডিজি আমজাদ হোসেন বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তেল পরিবহন থেকে শুরু করে এখন যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারবো ইনশাল্লাহ।

তেল ছড়িয়ে পড়ে কর্ণফুলী ও হালদা নদীর পরিবেশ এবং প্রতিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশ অদিপ্তরের মহাপরিচালক। স্থানীয়ভাবে জনবল লাগিয়ে এবং বন্দরের বোম যন্ত্র দিয়ে ছড়িয়ে পড়া তেল অপসারণের চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

Reneta

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মন্ডল বলেন, আমরা কাজ করে যাচ্ছি যাতে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন এবং ওয়াগনগুলোকে উঠিয়ে নেয়া যায়, রেললাইনকে পুনঃ চালু করা যায় আর অপরদিকে তেল যেটা ইতিমধ্যে ছড়িয়ে পরেছে ওটাকেও যেনো কনটেইন করা যায় ।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ঘোষণা করেছেন, নদী থেকে সংগ্রহ করা এ তেল বিপিসি ৬০ টাকা দরে কিনে নেবে। এরই মধ্যে ১৪টি নৌকা এবং কয়েকশ লোক তেল নিষ্কাশনের কাজ করছেন বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT