বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান চালক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর তেঁজগাও ট্রাক স্ট্যান্ডের কার্যালয়ে সংঘর্ষ হয়েছে।
সেসময় একটি গ্রুপ কার্যালয়ে ভাংচুর চালায় ও আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
ট্রাক চালকরা বলেছেন, সকাল থেকে কলাবাগানে চলতে থাকা নির্বাচনে অনেক ভোটার ভোট দিতে না পারায় তারা ক্ষুব্ধ হয়ে ট্রাক স্ট্যান্ডের কার্যালয়ে ভাংচুর চালায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।







