ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ছাড়িয়ে বিপিএলের এবারের আসরে ব্যাটসম্যানদের সেরা পাঁচে উঠে এসেছেন মুমিনুল হক।
খুলনা টাইটান্সের বিপক্ষেনিজেদের প্রথম ম্যাচে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন মুমিনুল হক। এরপর তিন ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫৩ রান করে স্বরূপে ফিরেছিলেন তিনি। এদিন তুলে নিলেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তবে ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেলের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন এ ব্যাটসম্যান।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের বলে মিড অফে ঠেলে দিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৩৮ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন এ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত মোহাম্মদ শহীদের বলে আউট হওয়ার আগে ৪২ বলে ৫৬ রান করেন তিনি।







