চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সপ্তাহে দর্শক টানছে শাকিবের ‘নাকাব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

সোমবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টা ২০ মিনিট। রাজধানীর সিনেমা পাড়া কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হলে চলছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত নাকাব ছবিটি। টিকেট কাউন্টারের সামনে যেতেই দেখা গেল ছবি দেখতে আসা একদল উৎসুক মানুষের জটলা। তৃতীয় সপ্তাহে এসে কেমন চলছে ‘নাকাব’ ছবিটি? সিঁড়ি বেয়ে হলটির উপরে গিয়ে যা জানা গেল, তা মোটামুটি সন্তোষজনক।

রাজমনির সিনেমা হলের কর্মচারী কপিল উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম সপ্তাহ মোটামুটি ভালো চলছে। দ্বিতীয় সপ্তাহে দর্শক কম ছিল। তবে তৃতীয় সপ্তাহে এসে আবার দর্শক টানছে নাকাব। দুপুর সাড়ে ১২টার এই শোতে দর্শকের উপস্থিতি অন্য ছবি হলে একেবারেই কম থাকতো। তবে ৯০০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশ দর্শকের উপস্থিতি আছে। দুপুরের শোতে এটা মোটেও কম না।

রাজমনি সিনেমা হলের ম্যানেজার স্বপন বাবু বলেন, নাকাব ছবির নাম অনেকেই বুঝতে পারেনি। তাছাড়া শাকিব খান হলেন সুপার হিরো। তিনি হঠাৎ প্রেত-আত্মা হয়ে হাজির হয়েছেন নাকাব ছবিতে। এটা দর্শক অন্যভাবে নিয়েছে। নইলে ছবি আরও ভালো চলতো। মান সম্পন্ন নতুন ছবি নেই বিধায় তৃতীয় সপ্তাহেও নাকাব চালাচ্ছি। যেসব ছবি আসছে সেগুলো মানুষ দেখছে না। তবে নাকাবের ব্যবসায়িক অবস্থা মোটের উপর খারাপ বলা যাবে না।

দুপুর ১২টার শোতে রাজমনির সিনেমা হলের ডিসি ও রিয়াল আসন সংখ্যা ঘুরে দেখা যায় দর্শকের উপস্থিতি বেশ ভালো। রিয়ালের তুলনায় ডিসিতে দর্শক বেশি।

হল কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার শোতে দর্শক আরও বেশি পাওয়া যায়। নতুন ছবি না থাকায় চলতি সপ্তাহের প্রথম থেকে দর্শক টেনেছে নাকাব। আগামী সপ্তাহে নাকাব নামিয়ে অন্য ছবি প্রদর্শিত হতে পারে।

‘নাকাব’ দেখছেন দর্শকরা

রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও তৃতীয় সপ্তাহে চলছে নাকাব। প্রতিদিন সাড়ে ১০টায় একটি করে নাকাব এর শো চলছে। চলতি সপ্তাহে সেখান থেকে ‘পোড়ামন-২’ নামিয়ে ‘বেঙ্গল বিউটি’ প্রদর্শিত হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন কনটেন্ট (ছবি) পাচ্ছি না। বিদেশি ছবিগুলোর পাশাপাশি আমরা বাংলা ছবিকে প্রাধান্য দেই। খুব ভালো না চললেও তৃতীয় সপ্তাহে এসে মোটামুটি দর্শক টানছে নাকাব।

Reneta

মফস্বল এলাকার হল পারুলিয়ার লাইট হাউজ, দাউদকান্দির ঝর্ণা, যশোর বাগাচড়ার ময়ূরী, সিলেতের নন্দিতা, বরিশালের অভিরুচি এসব জায়গায় চলছে ‘নাকাব’। এরমধ্যে কোথাও তৃতীয়, দ্বিতীয় বা প্রথম সপ্তাহে চলে ছবিটি। এসব হলের কর্মকচারি ও বুকিং এজেন্টের সঙ্গে আলাপ করে জানা যায়, দেশের নতুন ছবি না থাকায় শাকিব খান অভিনীত ‘নাকাব’-ই দর্শকদের হলমুখি রেখেছে।

তৃতীয় সপ্তাহে ঢাকাসহ দেশের ৮১ সিনেমা হলে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘নাকাব’। গত ২৮ সেপ্টেম্বর দুই বাংলার ‘ভাইজান’-খ্যাত এই তারকার ছবি উৎসবের আমেজে মুক্তি পেয়েছিল দেশের ১১৩ সিনেমা হলে। এরপর দ্বিতীয় সপ্তাহে চলে ১১২ সিনেমা হল।

‘নাকাব’ পুরোপুরি কলকাতার ছবি হলেও দেশের শীর্ষ নায়কের ছবি বিধায় দেখছেন দর্শক- এমনটা দাবী চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির। তাদের মতে, শাকিব না থাকলে কলকাতার কোনো ছবি বাংলাদেশে ভালো চলেনি। তবে শাকিব খানের যে ছবিগুলো আমদানি করা হয়েছে সেগুলো দেখেছে দর্শক।

এসভিএফ প্রযোজিত ‘নাকাব’ বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এদেশে এনেছে জাজ মাল্টিমিডিয়া। রাজিব বিশ্বাস পরিচালিত নাকাবে শাকিব ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত জাহান, সায়ন্তিকা, ইন্দ্রনীল প্রমুখ।

ছবি : নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়ানাকাবলিড বিনোদনশাকিব খানস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT